বিনোদন

পরীমনির গায়ে হলুদের ছবি ফাঁস

বিনোদন ডেস্ক: ঢালিউডে আলোচিত চিত্রনায়িকা পরীমনি সম্প্রতি মা হওয়ার খবর দিয়ে হৈচৈ ফেলে দিয়েছেন। কিন্তু বাবার পরিচয় প্রকাশ করলেও তাদের বিয়ে কখন, কোথায় হয়েছে, তা নিয়ে ছিল সবার মধ্যে কৌতুহল। এর মধ্যে প্রকাশ্যে এসেছে পরীমনির গায়ে হলুদের ছবি।

জানা গেছে, পরীমনি গত ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল ইসলাম রাজকে বিয়ে করেছেন। তখন বিয়েতে কোনো আয়োজন হয়নি। তাই এবার আয়োজন করে সবাইকে জানিয়ে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সংসার জীবনটা শুরু করতে চান। আর তাই শুক্রবার (২১ জানুয়ারি) রাতে হলুদ সন্ধ্যা হয়ে গেল তাদের। সেই হিসেবে শনিবার (২২ জানুয়ারি) হবে বিয়ে তাদের।

এরই মধ্যে হলুদের কিছু ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। হলুদ শাড়িতে পরীমনি এবং সাদা-হলুদ পায়জামা-পাঞ্জাবিতে সেজেছিলেন রাজ। হলুদ ফুলে সাজানো হয়েছিল ঘরের দেয়াল।

আয়োজনে আমন্ত্রিত ছিলেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রেদওয়ান রনি। কিছু অপরিচিত মুখও দেখা গেছে ফেসবুকে প্রকাশ পাওয়া ছবিতে। ধারণা করা হচ্ছে তারাই হয়তো পরিবারের সদস্য। এ ব্যাপারে তেমন কিছু বলতে চাননি সেলিম।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘এ আয়োজনের মাধ্যমে পরী-রাজের পরিবারের সদস্যদের দেখা হওয়ার সুযোগ হয়েছে। এখন আসলে কিছু আনুষ্ঠানিকতা হচ্ছে। তখন (১৭ অক্টোবর) তো কোনো আয়োজন করা হয়নি। তাই কাছের মানুষ এবং পরিবারের সদস্যদের নিয়ে এ আয়োজন।’

প্রসঙ্গত, গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবি করতে গিয়ে দুজনের পরিচয়। তারপর প্রেম। এরপর বিয়ে গত বছরের ১৭ অক্টোবর। সম্প্রতি পরীমনি জানান, তিনি মা হতে চলেছেন।

পরীমনি আরও জানান, তিনি ও রাজ তাদের সম্পর্কের কথা প্রথমে দুই পরিবারকেই জানিয়েছিলেন। এরপর পারিবারিকভাবে রাজের আফতাবনগরের বাসায় বিয়ে হয় তাদের। পরীমনি জানিয়েছিলেন, তিনি ঘটা করে আবার বিয়ের অনুষ্ঠান করবেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা