ছবি- সাদিকা পারভীন পপি
বিনোদন

মা হয়েছেন নায়িকা পপি

বিনোদন প্রতিবেদক: সম্প্রতি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা সাদিকা পারভীন পপি। গেল প্রায় এক বছর ধরে নিখোঁজ নায়িকাকে ঘিরে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এবার পপির বেশ কয়েকজন ঘনিষ্ট প্রযোজক, পরিচালক ও সহশিল্পী এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে কেউই পপির বিয়ের সময়, পাত্রের নাম-পরিচয় ও মেয়ে জন্ম নেয়ার সময়-নাম বলতে চাইছেন না। এ বিষয়ে তারা এখনো মুখে কুলুপ এঁটে রয়েছেন।

এদিকে পপির ঘনিষ্ট কিছু সূত্রে জানা গেল, পপি ঢাকাতেই আছেন। বিয়ে করে সংসারী হয়েছেন। পাত্র ব্যবসায়ী। সংসারে মন দিতেই নিজেক অভিনয় থেকে গুটিয়ে নিয়েছেন।

গর্ভবতী অবস্থায় পাড়ি দিয়েছিলেন মালয়েশিয়া। সেখানেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। খুব দ্রুতই মেয়ে-স্বামীসহ সবার সামনে এসে চমক দেবেন তিনি।

এদিকে শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়েছেন এমন কয়েকজন শিল্পীর সঙ্গে পপি প্রসঙ্গে কথা বলতে গেলে তারা বলেন, পপি একজন গুণী অভিনেত্রী। সিনিয়র অভিনেত্রী। বহু হিট-সুপারহিট সিনেমা তিনি দিয়েছেন। বয়স হয়েছে। বিয়ে করেছেন, মা হয়েছেন বলে শুনেছি।

তিনি নিজেকে সময় দিচ্ছেন। এটা তার ব্যক্তিগত অধিকার। আপাতত আমরা তাকে বিরক্ত করছি না। তিনি আপাদমস্তক একজন অভিনেত্রী, সিনেমার মানুষ। আজ বা কাল হয়তো ফিরবেন। যেখানেই থাকুন না কেন, দোয়া করি আমাদের পপি ভালো থাকুন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা