বিনোদন

পরীমনির বিচার শুরু

বিনোদন ডেস্ক: ছয় মাস আগে র‌্যাবের দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

পরীমনি ছাড়াও এ মামলার অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

বুধবার (৫ জনুয়ারি) ঢাকার ১০নং বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে বিচারকাজ চলাকালে জামিনেই থাকবেন পরীমনি।

মাদক মামলায় হাজিরা দিতে সকাল সাড়ে ১০টায় আদালতে উপস্থিত হয়ে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর মাধ্যমে হাজিরা দেন নায়িকা পরীমনি।

এর আগে, রোববার (২ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত -১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৫ জানুয়ারি দিন ধার্য করেছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গত বছর ৫ আগস্ট রাজধানীর বনানী থানায় মামলা করা হয় পরীমনির বিরুদ্ধে। আসামি করা হয় মোট তিনজনকে।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ১৫ নভেম্বর চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। এরপর মামলাটি বিশেষ জজ আদালত ১০-এ বদলি করা হয়।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ৪ আগস্ট পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে র‌্যাব। নিয়ে যায় সদর দপ্তরে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরদিন বনানী থানায় নিয়ে আসা হয় পরীমনি। এরপর র‌্যাব বাদী হয়ে মামলা করে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে।

এজাহারে উল্লেখ করা হয়, ২০১৬ সাল থেকে মাদকে আসক্ত হয়ে পড়েন পরীমনি। তার বাসায় একটি ‘মিনিবার’ তৈরি করেন। সেখানে নিয়মিত ‘মদের পার্টি’ করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদকের সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা