বিনোদন

মেয়েকে নিয়ে আলাদা থাকছেন মিথিলা

বিনোদন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা মেয়েকে নিয়ে বাড়ির আলাদা ঘরে থাকছেন। তিনি নিয়ে একই বাড়িতে থাকলেও আলাদা ঘরে বসবাস করছেন। বিষয়টি নিশ্চিত করে সৃজিত জানিয়েছেন, তার স্ত্রী মিথিলা ও মেয়ে আয়রা খান আলাদা ঘরে থাকছেন। সৃজিত নিভৃতবাসে রয়েছেন সেই বাড়িতেই।

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। শনিবার রাতে টুইট করে সৃজিত নিজেই এ অবস্থা জানিয়েছেন। এই মুহূর্তে কোয়ারেন্টিনে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। তবে সৃজিত অমিক্রণে আক্রান্ত কি না, তাঁর উপসর্গ থেকে এখনো সেটা জানা যায়নি।

টুইটে সৃজিত লিখেছেন, ‘কোভিড পরীক্ষা করে জানতে পেরেছি, আমি কোভিডে আক্রান্ত। নিজেকে সবার কাছ থেকে আলাদা রেখেছি।’ সতর্ক করে সৃজিত লিখেছেন, ‘গত ৭২ ঘণ্টায় যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করব, নিজের কোভিড টেস্ট করিয়ে নিন।’

গণমাধ্যমকে সৃজিত জানিয়েছেন, একই ছাদের নিচে থাকলেও করোনা পজিটিভ হওয়ার পর থেকে পরিবারের সদস্যদের থেকে আলাদা থাকছেন তিনি। মিথিলা ও তাঁর মেয়ে আয়রা সঙ্গেই ছিলেন। সৃজিত করোনা পজিটিভ জানার পরই আলাদা হয়েছেন দুজন।

এদিকে, আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ১ জানুয়ারি বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর কোভিডে আক্রান্ত হওয়ার খবর দেওয়ার পরই টলিউডের সুরকার জিৎ জানান, তিনিও আক্রান্ত। তার কিছুক্ষণ পরই সৃজিত একই সংবাদ দিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা