বিনোদন

অস্কারের মনোনয়নে ‘জোকার ‘এগিয়ে

আগামী ৯ ফেব্রুয়ারি হলিউড তথা বিশ্ব চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। এর আগে সোমবার (১৩ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে অস্কারের মনোনীতদের তালিকা।

আগেই ধারণা করা গিয়েছিল, এ বছর অস্কারের আসরে চমক দেখাবে টড ফিলিপ্সের ‘জোকার’। ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের সবচেয়ে বেশি মনোনয়ন পেয়ে সিনেমাটি সে ধারণাই যেন সত্যি করতে যাচ্ছে।

এবার ‘জোকার’ ১১টি বিভাগে মনোনয়ন পেয়ে সবচেয়ে এগিয়ে। এছাড়া ১০টি করে মনোনয়ন পেয়েছে- ‘দ্য আইরিশম্যান’, ‘নাইনটিন সেভেনটিন’ ও ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। ‘জো জো র‍্যাবিট’, ‘লিটল ওমেন’, ‘ম্যারিজ স্টোরি’ ও ‘প্যারাসাইট’ ৬টি করে মনোনয়ন পেয়ে লড়ছে।

দেখে নেওয়া যাক ৯২তম অস্কারের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিভাগের মনোনয়ন তালিকা-

সেরা সিনেমা হিসেবে মনোনয়ন পেয়েছে-দ্য আইরিশম্যান, জোজো র‍্যাবিট, ম্যারে‌জ স্টোরি, জোকার, লিটল ওমেন, ফোর্ড ভার্সেস ফেরারি, নাইন্টিন সেভেন্টিন, ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড ও প্যারাসাইট।

সেরা পরিচালক বিভাগে মনোনীতদের মধ্যে রয়েছেন-টড ফিলিপ্স (জোকার), কোয়ান্টিনো টারান্টিনো (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড), মার্টিন স্করসেসি (দ্য আইরিশম্যান), স্যাম মেন্ডেস (নাইন্টিন সেভেন্টিন) ও বং জুন-হো (প্যারাসাইট)।

সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন- জোয়াকিন ফিনিক্স (জোকার), লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড), অ্যাডাম ড্রাইভার (ম্যারিজ স্টোরি), জোনাথন প্রাইস (দ্য টু পোপস) ও অ্যান্টোনিও ব্যান্ডেরাস (পেইন অ্যান্ড গ্লোরি)।

সেরা অভিনেত্রীর দৌড়ে রয়েছেন- সিয়োর্স রোনান (লিটল ওমেন), শার্লিজ থেরন (বম্বশেল), রেনেই জেলওয়েগার (জুডি), সিনথিয়া আরভিও (হ্যারিয়ট) ও স্কারলেট জোহানসন (ম্যারিজ স্টোরি)।

সেরা সহ-অভিনেত্রীর মনোনয়নে পেয়েছেন- ক্যাথি বেটস, লরা ডার্ন, স্কারলেট ইয়োহানসান, ফ্লোরেন্স পিউ ও মার্গো রবি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা