ঐশ্বরিয়া রাই বচ্চন
বিনোদন

এবার কাদম্বরীর চরিত্রে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই। তিনি জাতীয় পুরস্কার বিজয়ী ভারতীয় অভিনেত্রী। ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী খেতাব অর্জন করার পর ব্যাপক খ্যাতি লাভ করেন। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী এবং গ্ল্যামারার্স অভিনেত্রী তিনি।

জানা গেছে, ঐশ্বরিয়া তার নতুন আন্তর্জাতিক প্রকল্পে স্বাক্ষর করেছেন, যা হলিউডেও মুক্তি পাবে। এর আগে ঐশ্বরিয়া ব্রাইড অ্যান্ড প্রেজুডিসের (২০০৪) মতো বিভিন্ন আন্তর্জাতিক সিনেমায় অভিনয় করেছেন।

তার আসন্ন কাজটি রবীন্দ্রনাথ ঠাকুরের বই ‘থ্রি উইমেন’ অবলম্বনে। ছবিটি পরিচালনা করবেন ঈশিতা গাঙ্গুলী। এ সিনেমার মধ্য দিয়ে থিয়েটার লেখক এবং ফিউশন গায়ক ঈশিতা গাঙ্গুলী পরিচালকের খাতায় নাম লেখাবেন।

ঈশিতা বলেন, ঐশ্বরিয়া রাই বচ্চন ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন। এর নাম ‘থ্রি উইমেন’ হলেও আমরা নাম পরিবর্তন করেছি। আমাদের ছবির নাম ‘দ্য লেটার’।

সিনেমাটি কাদম্বরী দেবীর চিঠিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। যিনি ছিলেন ঠাকুরের বউদি। আমি সত্যিই আনন্দিত যে ঐশ্বরিয়া স্ক্রিপ্টটি পছন্দ করেছেন এবং আমার পরিচালনায় কাজ করতে রাজি হয়েছেন।

তিনি আরও বলেন, আমি যে মিউজিক্যাল থিয়েটারটি পরিচালনা করেছি তা নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘বিমলা’ এবং ‘চারু’র দুই প্রধান চরিত্রের বিবর্তনের ওপর নির্মিত হয়েছিল। তাদের জীবন ২১ শতকের কাদম্বরী দেবীর চোখের মাধ্যমে দেখা হয়। সিনেমার জন্য গল্পটিকে আধুনিক সময়ের প্রেক্ষাপটে রূপান্তরিত করেছি এবং মা-মেয়ের গল্পে পরিণত করেছি।

ঈশিতা গাঙ্গুলী আরও জানান, তিনি সিনেমাটি হিন্দিতে তৈরি করতে চেয়েছিলেন; কিন্তু ঐশ্বরিয়া রাইয়ের ইচ্ছায় ইন্দো-আমেরিকান হিসেবে সিনেমাটি বানানোর সিদ্ধান্ত নেন।

ঐশ্বরিয়া এর আগেও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘চোখের বালি’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করেছিলেন। তিনি এখানে ‘ বিনোদনী’ চরিত্রে অভিনয় করেন।

‘চোখের বালি ‘সেরা বাংলা সিনেমা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। সিনেমাটি ৩৪তম ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়া’-তে প্রদর্শিত হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা