প্রিয়াংকা সরকার
বিনোদন

গুরুতর আহত প্রিয়াংকা

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা সরকার। শুটিং চলাকালীন অবস্থায় গুরুতর আহত হয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

জানা যায়, শুক্রবার রাতে রাজারহাটে চলছিল শুটিং তার। আর সেটেই আঘাত পান তিনি। ব্যথা পেয়েছেন প্রিয়াংকার সহ-অভিনেতা অর্জুন চক্রবর্তীও। তবে, প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে তাকে।

রাজারহাটের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং চলছিল শুক্রবার রাত ১১-১২ টা নাগাদ। সেই সময়ই সেটে আচমকাই ঢুকে পড়ে এক বেপরোয়া বাইক। যার চালক মত্ত অবস্থায় ছিলেন। বাইকটি কর্ডন ভেঙে সরাসরি ধাক্কা মারে প্রিয়াংকা এবং অর্জুনকে।

সেই ধাক্কায় দু'জনেই ছিটকে পড়েন রাস্তায়। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর বাইপাসের ধারের বেসরকারি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

হাসপাতাল সূত্রে খবর, প্রিয়াংকার ব্যথা গুরুতর। পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে গিয়েছে। করতে হবে অস্ত্রোপচার। আজই তা হওয়ার কথা রয়েছে। তবে, অর্জুনকে রাতেই ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। হঠাৎ বিপর্যয়ে আপাতত বন্ধ রাখা হয়েছে সিনেমাটির শুটিং। পালিয়ে যাওয়া বাইক চালকের খোঁজ করছে পুলিশ।

প্রসঙ্গত, কদিন আগেই 'নির্ভয়া' সিনেমার জন্য তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী (পপুলার) হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন প্রিয়াংকা সরকার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা