মিমি চক্রবর্তী
বিনোদন

মিমির রকস্টার হওয়ার ইচ্ছে ছিল

বিনোদন ডেস্ক: টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রামে ৩০ লাখ ‘ফলোয়ার’ ছুঁয়েছেন। অনুরাগীদের ধন্যবাদ জানাতে একটি প্রশ্নোত্তর পর্বে মজেছিলেন মিমি। তখনই একজন জানতে চান, মিমি কীভাবে নিজের ত্বকের যত্ন নেন।

জবাবে তৃণমূলের এ সংসদ সদস্য বলেন, ‘ত্বকের যত্ন নেওয়ার জন্য যে নিয়মগুলো আপনি পালন করছেন, সেগুলোই মন দিয়ে করে যান। একদিনেই সুফল পাওয়া যাবে না। টানা করে যেতে হবে। জল খেতে হবে। ত্বককে আর্দ্র রাখতে হবে। আর অতি অবশ্যই সানস্ক্রিন লোশন মাখতে হবে।’ আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এই তো গেল ত্বকের কথা। মিমির মনের খবর কী? মন খারাপ হলে কী করেন তিনি? জানতে চাইলেন এক অনুরাগী। ‘গানের ওপারে’ ধারাবাহিকের পুপের উত্তর, ‘মন খারাপ হলে আমি খুব একটা কিছু করি না। বেশি ভাবনাচিন্তা করি আর ভুলভাল খেয়ে ফেলি। বিশেষ করে মিষ্টি। আর ঘুমোই।’

এরপরই আরও এক অনুরাগীর প্রশ্ন, অভিনেত্রী বা সংসদ সদস্য না হলে কী হতেন? সময় না নিয়েই মিমির উত্তর, ‘পপস্টার’। ম্যাডোনার ভক্ত মিমি। তাকে দেখেই প্রথম ‘পপস্টার’ হওয়ার ইচ্ছে জাগে তার।

মিমি বলেছিলেন, ‘ছোটবেলা থেকেই বাড়িতে গানবাজনার পরিবেশ। আমি নিজে কখনও গান শিখিনি। কিন্তু টিভিতে ম্যাডোনাকে দেখে রকস্টার হওয়ার ইচ্ছে ছিল। মনে হত, হাতে গিটার নিয়ে অজস্র মানুষের সামনে গান গাইব।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা