সালমান খান
বিনোদন

নতুন পরিকল্পনায় সালমান 

বিনোদন ডেস্ক: বেশ কয়েক বছর ধরে বলিউডের ভাইজানের একের পর এক ছবি মুখ থুবরে পড়ছে বক্স অফিসে। একসময় যেমন ভাইজানের নাম শুনলেই হিট হত ছবি, তবে আজকাল তা যেন কিছুটা ম্লান। তবে তাতে থেমে নেই ভাইজান খ্যাত বলিউড সুপারস্টার সালমান খান।

বলিউডের হিট মেশিন তিনি। তার সিনেমা মানেই শত শত কোটির ব্যবসা। এছাড়া তিনি ছোট পর্দায় যেসব অনুষ্ঠান করেন, সেগুলোর জন্যও নেন আকাশচুম্বী পারিশ্রমিক। এসবের বাইরে নানাবিধ ব্যবসাও রয়েছে এই তারকার।

এবার সালমান নামছেন নতুন ব্যবসায়। নিজের মালিকানায় চালু করতে যাচ্ছেন সিনেমা হল চেইন। ভারতের বিভিন্ন স্থানে তৈরি হবে তার মাল্টিপ্লেক্স। নিজের স্বপ্নের এই প্রোজেক্টের নাম দিয়েছেন ‘সালমান টকিজ’।

সিনেমা হল চালু করার প্রোজেক্টটি অনেক আগেই শুরু করেছেন সালমান খান। পরিকল্পনা ও প্রস্তুতি বিষয়ক কাজ চলছিল। কিন্তু করোনা এসে থামিয়ে দেয় সব। সম্প্রতি এই প্রোজেক্ট নিয়ে মুখ খুলেছেন সালমান।

মুক্তি পেতে চলেছে সালমানের নতুন ‘ছবি’ অন্তিম। আর এই ছবির মধ্য দিয়ে অভিষেক হতে চলেছে সালমানের বোনের স্বামী আয়ূশ শর্মার।

তবে বিষয়টা নতুন ছবির প্রমোশন নিয়ে নয়। চমক জাগানিয়া তথ্যটি হচ্ছে এবার নাকি সিনেমা হল খুলতে চলেছে সালমান খান। মুম্বাইয়ের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন আইনক্স, পিভিআরের সঙ্গে টেক্কা দিতে সিনেমা হলের ব্যবসায় নামতে চলেছেন ‘ভাইজান’। সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, “অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলাম। যদি এই অতিমারী পরিস্থিতি না হত, তাহলে এতদিনে আমার পরিকল্পনা বাস্তবে পরিণত হয়ে যেত। তবে খুব শিগগিরই সালমান টকিজ খুলতে চলেছি।”

যদিও করোনার এই সময়ে এমনিতেই সিনেমা হলে দর্শকের সংখ্যা কমেছে। মানুষ এখন মুঠোফোনে ওটিটিতে সিনেমা দেখতেই অভ্যস্ত হয়ে পড়েছে। সেক্ষেত্রে সালমান টকিজ কতটা চলবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে সালমান জানিয়েছেন, কীভাবে দর্শককে আবার সিনেমা হলে আনতে হয় সেটা বলিউড নতুন করে ভাবতে শুরু করেছে।

বলিউডের একটা অংশ হয়ে সেটা আমারও দায়িত্ব, তাই এসব কিছুকেই মাথায় রাখা হচ্ছে। করোনা আবহ কাটলেই সিনেমা হল খোলা নিয়ে ভাবনা চিন্তা শুরু হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা