ছবি সংগৃহীত
বিনোদন

না ফেরার দেশে ভারতের দুই মডেল

বিনোদন ডেস্ক: ভারতের সম্ভাবনাময়ী দুই তারকা মডেল অঞ্জনা শাহজাহান ও আনসি কবীর সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

সোমবার (১ নভেম্বর) ভারতের ৬৬ নম্বর জাতীয় সড়কের ভিটিলা এবং এডাপ্পাল্লির মধ্যে চক্রপরম্ভুর কাছে এই দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আরও দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক৷

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আনসি কবীর ও অঞ্জনা শাহজাহান কেরালায় একটি ফটোশুট শেষ করে ফিরছিলেন। হঠাৎ তাদের গাড়ির সামনে একটি সাইকেল চলে আসে। সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়িটি সরাসরি একটি গাছে ধাক্কা খায়। এতে মারা যান তারা।

উল্লিখিত, মিস কেরালা ২০১৯-এর শিরোপা জয়ী হলেন আনসি কবীর। চলতি বছর মিস সাউথ ইন্ডিয়ার শিরোপাও জয় করেন তিনি। অপরদিকে মিস কেরালার একই আসরে রানার আপ হয়েছিলেন অঞ্জনা শাহজাহান।

মিস কেরালা প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় আনসি এবং অঞ্জনার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় একসঙ্গেই না ফেরার দেশে পাড়ি জমান তারা।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা