বিনোদন

স্বপ্নেও ভাবিনি বিসিএস পরীক্ষায় প্রশ্ন থাকবে

বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের অভিনেত্রী আজমেরী হক বাঁধন উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, আমারও বিসিএস দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু হয়নি। তবে এটা কখনও স্বপ্নেও ভাবিনি আমার অভিনীত সিনেমার নাম বিসিএস পরীক্ষায় প্রশ্ন থাকবে। সত্যি বলতে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি।

এর আগে গত শুক্রবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এক নম্বর সেটের ৮৭ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ‘রেহেনা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন—
১. জেরেমি চুয়া।
২. আব্দুল্লাহ মোহাম্মদ সাদ।
৩. রাজীব মহাজন।
৪. আজমেরী হক বাঁধন।

জানা গেছে, আব্দুল্লাহ মোহাম্মদ সাদের এই চলচ্চিত্র ৭৪তম কান উৎসবের আঁ সার্তে রিগা বিভাগের জন্য নির্বাচিত হয়। পুরস্কার না জিতলেও দারুণ প্রশংসা কুড়ায় উৎসবে। বাঁধন ছাড়াও সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের গল্প গড়ে উঠেছে একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে। এই চরিত্রে অভিনয় করে শুধু দেশে নয়, কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছেন আজমেরী হক বাঁধন। আগামী ১২ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা