আরিয়ান খান
বিনোদন

আরিয়ানের ফের শুনানি আজ

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খান এর মামলার শুনানি আজ বুধবার (২৭ অক্টোবর) দুপুরে ফের শুরু হবে বলে জানিয়েছেন মুম্বাই হাইকোর্ট।

এর আগে মঙ্গলবার (২৬ অক্টোবর) আরিয়ানের জামিনের বিরোধিতা করে এনসিবি উচ্চ আদালতকে জানায়, আরিয়ান মাদক গ্রহণ করেছেন এবং আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে তিনি জড়িত।

জামিন শুনানিতে আরিয়ানের আইনজীবী ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল (এজিআই) মুকুল রোহাতজি বলেন, আরিয়ান খানের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি এবং মেডিকেল পরীক্ষায়ও প্রমাণ হয়নি তিনি মাদক গ্রহণ করেছেন।

অন্যদিকে, জ্যেষ্ঠ আইনজীবী অমিত দেশাই আদালতে আরিয়ান ও অচিতের হোয়াটসঅ্যাপ চ্যাটের কপি দাখিল করেন। বলেন, বর্তমান মামলার সঙ্গে আরিয়ানের হোয়াটসঅ্যাপ আলাপের কোনও সম্পর্ক নেই।

এদিকে, শাহরুখ খান এর ছেলের বিরুদ্ধে সাক্ষী দিতে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) আঞ্চলিক পরিচালক (মুম্বাই প্রধান) সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। অভিযোগ তোলেন মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল।

প্রসঙ্গত, মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা