সামান্থা আক্কিনেনি ও নাগা চৈতন্য
বিনোদন

অবশেষে চৈতন্য-সামান্থার বিচ্ছেদ

বিনোদন ডেস্ক: অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বিচ্ছেদ ঘটতে যাচ্ছে ভারতের দুই দক্ষিণী তারকা সামান্থা আক্কিনেনি ও নাগা চৈতন্যের দাম্পত্য জীবনের।

ভারতের শোবিজের গুঞ্জন ছিল— আগামী ৭ অক্টোবর বিবাহবিচ্ছেদের ঘোষণা দেবেন সামান্থা ও চৈতন্য।

কিন্তু অক্টোবরের শুরুতেই গুঞ্জনকে সত্যিতে রূপ দিলেন এ দুই তারকা। শনিবার (২ অক্টোবর) একটি যৌথ বিবৃতির মাধ্যমে ডিভোর্সের ঘোষণা দিয়েছেন তারা।

বিয়ে বিচ্ছেদ ঘটলেও দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে বলে জানিয়েছেন সামান্থা ও চৈতন্য।

বিবৃতিতে তারা বলেছেন, ‘অনেক আলোচনা ও চিন্তাভাবনার পর আমরা স্বামী-স্ত্রী থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং নিজেদের পথ বেছে নিয়েছি। আমরা খুবই ভাগ্যবান যে, এক দশকের বেশি সময়ের বন্ধুত্ব আমাদের। এটিই আমাদের বন্ধুত্বের প্রাণশক্তি ছিল। আশা করি ভবিষ্যতেও এই বিশেষ বন্ধনটি অটুট থাকবে। এই কঠিন সময়ে আমাদের সমর্থন দেওয়ার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি। আমাদের একটু নিজের মতো থাকার সুযোগ দিন, ব্যক্তিগত নিরাপত্তা দিন, যাতে মানিয়ে নিতে পারি।’

বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করে দক্ষিণী মেগাস্টার নাগার্জুনার পুত্র নাগা চৈতন্যকে ২০১৭ সালে মহাধুমধামে বিয়ে করেন সামান্থা। আর চার বছরেই সেই বন্ধন ভেঙে খান খান। কেন সামান্থা ও চৈতন্যের সংসার ভাঙল? সে প্রশ্নে দায়ী করা হচ্ছে সামান্থার সিনেমা ও ক্যারিয়ারের প্রতি নিরাপস নিবেদন।

টাইমস অব ইন্ডিয়াকে সম্প্রতি এ দুই তারকার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রুপালি পর্দায় সামান্থা যেভাবে হাজির হন তা মোটেও পছন্দ করছিলেন না নাগা চৈতন্য ও তার বাবা নাগার্জুনা আক্কিনেনি। বেশ কিছু স্ক্রিনে সামান্থা খোলামেলা রূপে হাজির হয়েছেন বলে অভিযোগ চেতন্য পরিবারের।

‘ফ্যামেলিম্যান-টু’ওয়েব সিরিজে খোলামেলা ও সাহসী চরিত্রে অভিনয় করেছেন সামান্থা, যা আক্কিনেনি পরিবার একেবারেই ভালোভাবে নেয়নি। চৈতন্যের পরিবার চান না যে, বাড়ির বউ এ রকম ফটোশুট করুন বা পর্দায় হয়ে উঠুন স্বল্পবসনা।

তবে বিষয়টি মানতে নারাজ সামান্থা। এ নিয়ে বেশ কয়েকবার বাকবিতণ্ডা হয়েছে চৈতন্যের সঙ্গে। অবধারিতভাবেই দুজনের সম্পর্কে বড় রকমের ফাটল ধরে। গত আগস্টে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে স্বামীর পদবি মুছে ফেলেন সামান্থা। আক্কিনেনি বাদ দিয়ে পুরনো নাম সামান্থা রথ প্রভূতে ফিরে যান। এর পর থেকে এই দম্পতির বিচ্ছেদের গুঞ্জন আরও দৃঢ় হয়।

প্রসঙ্গত দক্ষিণী মেগাস্টার নাগার্জুনার পুত্র নাগা চৈতন্য। ২০০৯ সালে ‘জোশ’ সিনেমার মধ্য দিয়ে তিনি সিনেমায় আত্মপ্রকাশ করেন। অন্যদিকে সামান্থার ক্যারিয়ার শুরু হয় ২০১০ সালের ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমা দিয়ে। যেখানে তার নায়ক ছিলেন চৈতন্য। একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের মধ্যে ভালোলাগা ও ভালোবাসা সৃষ্টি হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা