শ্রীলঙ্কান র‍্যাপস্টার ইয়োহানি ডি সিলভা
বিনোদন

মিষ্টি মেয়ে ইয়োহানি এবার বলিউডে

বিনোদন ডেস্ক: শ্রীলঙ্কান র‍্যাপস্টার ইয়োহানি ডি সিলভা 'মানিকে মাগে হিথে' গেয়েই মন জয় করেছেন এশিয়ার মানুষের। শ্রীলঙ্কান এই মিষ্টি মেয়ে এবার জয় করতে চলেছেন বলিউড। তবে আর সিংহলি ভাষায় নয়; বরং শ্রীলঙ্কার র‍্যাপস্টার গাইলেন হিন্দি গান।

নতুন বলিউড ছবি শিদ্দাত'র টাইটেল ট্র্যাকে তিনি গাইবেন। নিজের ইনস্টাগ্রাম, ইউটিউবে ভিডিও সহকারে সেই গানের অংশ বিশেষ শেয়ার করেছেন ইয়োহানি নিজেই।

এ ছবি থেকেই বলিউডে পা রাখছেন অভিনেতা ভিকি কৌশলের ভাই সানি। এতে সানির সঙ্গে জুটি বাঁধছেন ইংলিশ মিডিয়াম ছবিখ্যাত অভিনেত্রী রসিকা। ছবিতে আছেন ডায়না পেন্টিও।

সম্প্রতি এক সাক্ষাতকারে ইয়োহানি বলেছিলেন, 'বলিউড সিনেমার প্রচণ্ড ভক্ত আমি। আমার খুব ভালো লাগে হিন্দি সিনেমার গান। সুযোগ পেলে সে সব গানও গাই। আমার খুব ইচ্ছে বলিউডের ছবিতে গান করার।'

ইয়োহানির পুরোনাম ইয়োহানি ডিলোকা ডি সিলভা। জন্ম শ্রীলংকায়। বাবা সেনা কর্মকর্তা আর মা বিমানসেবিকা। বিজ্ঞান নিয়ে আগ্রহ থাকলেও পড়াশোনা করেছেন লজিস্টিক ম্যানেজমেন্টে।

তার গাওয়া মানিকে মাগে হিথে শ্রীলঙ্কা ছাড়াও ভারত-বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হয়। বলিউড গুরু অমিতাভ বচ্চন থেকে শুরু করে অনেকেই গানটি শেয়ার করেছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা