পরিমনি
বিনোদন

সকলের আশীর্বাদ চায় পরিমনি

বিনোদন ডেস্কঃ প্রীতিলতাকে সঠিকভাবে ধারণ করার জন্য প্রীতিলতার মতোই সকলের কাছে আশীর্বাদ চেয়েছেন চিত্রনায়িকা পরিমনি।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এফডিসির জহির রায়হান কালার ল্যাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন 'প্রীতিলতাকে নিয়ে কি আমার বলার কথা? আমার তো দেখানোর কথা। প্রীতিলতাকে কতটুকু ধারণ করতে পারলাম, কীভাবে পারলাম সেই জবাব আমি পর্দায় দিতে চাই। প্রীতিলতা যেমন তার মায়ের কাছে আশীর্বাদ চেয়েছে, আমিও সবার কাছে আশীর্বাদ চাই। যাতে প্রীতিলতাকে সঠিকভাবে আমার মধ্যে ধারণ করতে পারি।'

তিনি বলেন, 'প্রীতিলতা আমার কাছে এমন একটা অনুভূতি, যেটা আমি হুট করেই প্রকাশ করতে পারবো না। প্রীতিলতাকে ব্যাখ্যা করার জন্যই আমাদের এই জার্নিটা। আমরা একটা সিনেমা বানাচ্ছি, সেখানে আমি প্রীতিলতার চরিত্রে নিজেকে তুলে ধরছি। সবাইকে অনুরোধ করবো, আমাদের এই জার্নিটার সাথে থাকুন। অবশ্যই আমরা সুন্দর কিছু দেখাতে চাই।'

উক্ত সংবাদ সম্মেলনে এতে উপস্থিত ছিলেন পরিমনিসহ সিনেমাটির সংশ্লিষ্টরা। কালো শাড়ি, খোঁপায় ফুল, হাতভর্তি কাঁচের চুরি আর কপালের ছোট্ট টিপে পরীমণির লুক উপস্থিত সকলের নজর কেড়েছে। তাকে বেশ প্রফুল্ল দেখাচ্ছিলো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা