থালাপতি বিজয় ও তার বাবা মা
বিনোদন

বাবা মায়ের নামে থালাপতি বিজয়ের মামলা 

নিজস্ব প্রতিবেদক: তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তিনি থালাপতি বিজয় হিসেবে পরিচিতি পেলেও তার পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। বিজয়ের বাবা মা সম্প্রতি তার নাম ব্যবহার করে রাজনৈতিক সুবিধা পেতে অল ইন্ডিয়া থালাপতি বিজয় মাকল আইয়াকাম নামে নতুন একটি দল গঠন করেন।

এঘটনায় তার বাবা এসএ চন্দ্রশেখর ও মা শোভা চন্দ্রশেখরসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দিয়েছেন।

অনেকের ধারণা ছিল, শিগগির এই দলে যোগ দেবেন বিজয়ও। কিন্তু তা করেননি এই অভিনেতা। তামিলনাড়ুর মাদ্রাজ সিটি কোর্টে এই মামলা করেছেন এই সুপারস্টার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অভিনেতা বিজয় যে মামলা করেছেন তাতে উল্লেখ করেছেন, বাবা-মাসহ তার প্রাক্তন কর্মকর্তা যেন বিজয়ের নাম অথবা তার ফ্যান ক্লাবের নাম রাজনৈতিক দলে ব্যবহার করতে না পারেন, সে বিষয়ে নিষেধাজ্ঞা চেয়েছেন তিনি।

তবে আরও আগে বিষয়টি নিয়ে সবাইকে সাবধান করেছিলেন তামিল ছবির এক নম্বর এই তারকা।

২০২০ সালের নভেম্বরে বিজয় একটি লিখিত বিবৃতি প্রকাশিত করে বলেন- আমার বাবার দেওয়া রাজনৈতিক বিবৃতির সঙ্গে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও সম্পর্ক নেই। আমি আমার ভক্তদের অনুরোধ করছি, আমার বাবা যে পার্টি শুরু করেছেন তাতে যোগ দেবেন না। যদি কেউ রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্য আমার ছবি, নাম বা আমার ফ্যান ক্লাবের অপব্যবহার করার চেষ্টা করেন, তবে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা