শ্রীলংকান র‌্যাপ প্রিন্সেস’ ইয়োহানি দিলোকা ডি সিলভা
বিনোদন

বাংলাদেশে এসে গাইতে চান ইয়োহানি

বিনোদন প্রতিবেদক: নেট দুনিয়ায় তুমুল আলোচনায় শ্রীলংকান র‌্যাপ প্রিন্সেস’ ইয়োহানি দিলোকা ডি সিলভা। প্রশংসার কোনো শব্দই যেন বাদ রাখছেন না তার ভক্তকূল। এইতো আগস্টের শেষ দিকে নেট দুনিয়ায় ভাইরাল হয় তার একটি গান মানিকে মাগে হিতে। এই ঝড় এসে লাগে বাংলাদেশের সংস্কৃতিপ্রেমিদের মনেও।

গানের ভাষা অচেনা হলেও সুর ও গায়কীর মায়ায় বুদ হয়ে আছেন সবাই। একটি শব্দের অর্থও জানেন না বাংলাদেশের কেউ। অথচ গানের সুরে বুঁদ হয়ে গেছেন সবাই। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক সবখানেই এখন গানটি নিয়ে আলোচনা।

মানিকে মাগে হিতে’ গানটি যে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তা জানেন ইয়োহানি।

এক ভিডিও সাক্ষাৎকারে ইয়োহানি বলেছেন, সুযোগ পেলে তিনি আবারও আসতে চান বাংলাদেশে। তার মানে বাংলাদেশে তিনি এসেছিলেন এর আগে!

ইয়োহানি জানিয়েছেন, বাবা-মায়ের সঙ্গে খুব অল্প বয়সে বাংলাদেশে এসেছিলেন তিনি।

তিনি বলেন, হ্যাঁ, বাংলাদেশে আমি যখন গিয়েছিলাম, তখন আমি এতোটাই ছোট ছিলাম যে, সেই স্মৃতি মনে করতে পারছি না। সে সময়ের কথা আমার খুব বেশি মনে নেই। তবে আমি আবারও বাংলাদেশে যেতে চাই। যত শিগগিরই সম্ভব যেতে চাই। বলতে পারেন আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশে যেতে চাই।

বাংলাদেশে নিজের গানের শ্রোতাদের এ সিংহলী শিল্পী বলেন, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং তাদের কাছে কৃতজ্ঞ যারা আমার মিউজিক ভিডিও দেখেছেন এবং গানটি শুনেছেন। এটা অসাধারণ এক অনুভূতি। আশা করব আমার পরের গানগুলো আপনাদের ভালো লাগবে। সাবধানে থাকবেন। সেটাই সবচেয়ে বড় চাওয়া।

বাংলাদেশের প্রতি এতোটা ভালোবাসার দৃষ্টান্ত হিসেবে বাংলা ভাষায় কোনো গান গাইবেন?

জবাবে ইয়োহানি বলেন, হ্যাঁ অবশ্যই আগ্রহী। আমি আসলে নতুন কিছু করতে ভালোবাসি।যদি আমি বাংলা ভাষা শিখতে পারি, তাহলে অবশ্যই আমি বাংলায় গান গাইব।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা