মাহিয়া মাহি ও পারভেজ মাহমুদ অপু
বিনোদন

মিডিয়ার কোনো মেয়েকে বিয়ে করবো না

বিনোদন ডেস্ক: আজ দ্বিতীয় বিয়ে করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমা থেকে শুরু করে নিজের ব্যক্তি জীবন; সবকিছু নিয়েই বর্তমানে বেশ আলোচনায় রয়েছেন। ফেসবুকে মাহি নিজেই বিষয়টি জানিয়েছেন।

তিনি তার ফেসবুক আইডি থেকে বিয়ের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং ১২.০৫ মি. আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।’

ডিভোর্স হয়ে গেলেও সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে দাবি করতেন মাহি। সেই অপু এবার তার প্রাক্তন সঙ্গীকে নতুন দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানালেন।

তবে খানিকটা চাপা ক্ষোভও প্রকাশ পেলো অপুর। তিনি মাহিকে বিশ্বাস করে তার মর্যাদা পাননি। অপুর ধারণা, মিডিয়ার মেয়েরা আর অন্য সব মেয়েদের মতো নয়। একটু জটিল। তিনি গণমাধ্যমে বলেন, ‘আর কখনো মিডিয়ার মেয়ে বিয়ে করবো না। বাবা-মায়ের পছন্দে বিয়ে করবো।’

অপু বলেন, ‘আমি রাকিবকে আগে থেকেই চিনি। মাহি আমার সঙ্গে তার বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। তার এক ছেলে ও এক মেয়ে আছে আমি জানি। সে আমাদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতেও গিয়েছে।’

এর আগে ২০১৬ সালের ২৫ মে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে প্রথম বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। চলতি বছরের ২৪ মে তাদের পঞ্চম বিবাহ বার্ষিকীর আগমুহূর্তে মাহি জানান, একসঙ্গে থাকছেন না আর তারা। প্রথম স্বামী অপু জানান তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা