বিনোদন

বানসালিকে ফিরিয়ে দিলেন রণবীর-দীপিকা

বিনোদন ডেস্ক: সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অভিনেতা রণবীর কাপুর। কিন্তু এই নির্মাতার পরবর্তী সিনেমা ‘বাইজু বাওরা’র প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘বাইজু বাওরা’ সিনেমায় রণবীরকে নেওয়ার ইচ্ছা ছিল বানসালির। সেই মোতাবেক প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু তাতে সাড়া দেননি ‘সাঞ্জু’ অভিনেতা।

‘সাওয়ারিয়া’ সিনেমাতেও সঞ্জয়ের সঙ্গে রণবীরের কাজ করার অভিজ্ঞতা নাকি খুব একটা ভালো ছিল না। আর এ কারণেই এই সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন তিনি।

এদিকে রণবীর কাপুর রাজি না হওয়ায় আবারো বানসালির সিনেমায় ডাক পেয়েছেন রণবীর সিং। কিন্তু তাতেও তৈরি হয়েছে জটিলতা। স্বামীর সমান পারিশ্রমিক না দেওয়ায় এর আগে একই সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

জানা যায়, বানসালি যখন থেকে ‘বাইজু বাওরা’ সিনেমার কথা চিন্তা করেছেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ডাকাত রানি রূপমতির চরিত্রে দীপিকাকে নেবেন। এ বিষয়ে দীপিকা ও বানসালির মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় এটি থেকে সরে গেছেন দীপিকা।

১৯৫২ সালে একই নামে একটি সিনেমা তৈরি হয়। সিনেমাটির গল্প বাইজু নামের একজন তরুণ সংগীতজ্ঞকে নিয়ে, যিনি মুগল সম্রাট আকবরের দরবারে তানসেনকে চ্যালেঞ্জ জানান। তিনি মনে করতেন তার বাবার মৃত্যুর জন্য তানসেন দায়ী। এজন্য তিনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন। এতে অভিনয় করেন মীনা কুমারি ও ভারত ভূষণ। এই সিনেমায় রূপমতি চরিত্রে অভিনয় করেন কুলদীপ কৌর।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা