বিনোদন

মাত্র এক হলে জয়ার ছবি!

বিনোদন ডেস্ক: জয়া আহসানের চলচ্চিত্র ‌‘বিনিসুতোয়’ দিয়ে পর্দা উঠছে কলকাতার প্রেক্ষাগৃহের। আজ (২০ আগস্ট) নন্দনে বিকালের শোতে মুক্তি পাচ্ছে এটি।

উল্লেখ করার মতো বিষয় হলো, অতনু ঘোষ পরিচালিত বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি আসছে শুধু একটি হলেই। অন্যদিকে ছবিতে জয়া আহসানের বিপরীতে আছেন প্রশংসিত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

এমন তারকা জুটির ছবি হয়েও কেন একটি হলে মুক্তি পাচ্ছে- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মিডিয়াজুড়ে। সেটারই উত্তর দিয়েছেন নির্মাতা অতনু। টাইমস অব ইন্ডিয়াকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই পরিচালক বলেন, ‘‘বিনিসুতোয়’ সিনেমাটি মাত্র একটি স্ক্রিনে রোজ একটি শো কেন, এমন প্রশ্নে বলতে চাই, এই অনিশ্চিত অবস্থায় কোনও প্রযোজকই রিস্ক নেবেন না।

তবু বড় পর্দার দর্শকদের কথা ভেবে আমরা নিজ উদ্যোগে একটা সুযোগ নিয়েছি। যদি দর্শক সমাগম আমাদের সন্তুষ্ট করে, তবে বড় পর্দায় সিনেমাটি থাকবে; অন্যথায় নয়।’’

সবিস্তারে অতনু আরও বলেন, ‘আসলে এখন এমন একটা সময়, যখন আমরা বড় পর্দা প্রায় ভুলতে বসেছি। গত বছর থেকেই মহামারি করোনার কারণে সিনেমা হলগুলো বন্ধ। সবাই এখন অভ্যস্ত ছোট স্ক্রিনে।

আমরা ল্যাপটপ কিংবা মোবাইলের পর্দায় সিনেমা দেখতে অভ্যস্ত হয়ে গেছি। এত কিছুর পর আবার বড় পর্দাগুলো খুলতে শুরু করেছে, আমরা পর্যবেক্ষণ করতে চাই- কী পরিমাণ দর্শক এখন সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে আসেন! কিংবা আগের মতো দর্শক হলমুখী হন কিনা!’

‘বিনিসুতোয়’ জয়া-ঋত্বিক ছাড়াও অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ। ছবিটি কলকাতার বিখ্যাত প্রেক্ষাগৃহ নন্দন-১-এ দেখানো হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা