বিনোদন

অভিনয় করবেন না ক্যামেরন ডায়াজ

বিনোদন ডেস্ক: হলিউডের সেরা আবেদনময়ী তারকা হয়তো নন, সেরা সব পুরস্কারও হয়তো ঝুলিতে নেই; তবু কোটি ভক্তের মন ঠিকই জিতেছেন হলিউডের এক সময়কার গ্ল্যামারকন্যা ক্যামেরন ডায়াজ। কমেডি থেকে অ্যাকশন- সব ধরনের সিনেমা করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। ৪৮ বছরের জীবনে নেই কোনও টানাপড়েনও। আর তাই জীবনকে পূর্ণতা এনে দিতেই আপাতত অভিনয় থেকে সরে যাওয়ার কথা জানালেন। সম্প্রতি ‘হার্ট টু হার্ট’ নামের এক টকশো’তে এমনটাই ঘোষণা দিয়েছেন তিনি।

দ্য হলিউড রিপোর্টার-এর খবরে প্রকাশ, ক্যামেরন ডায়াজ ৪০ পেরুনোর পর থেকেই হলিউডকে বিদায় জানানোর প্রস্তুতি নেওয়া শুরু করেন। তিনি বলেন, ‘আমি আমার জীবনটাকে নিজের মতো সাজিয়ে নিতে চেয়েছিলাম। যখন এটি করতে পারলাম তখন সত্যিই খুব ভালো লেগেছে। নিজেকে এখন পরিপূর্ণ মনে করি। আগে স্বামী ও পরিবারকে সময় দিতে পারতাম না, যা এখন সম্ভব।’

২০১৫ সালে বেনজি ম্যাডেনকে বিয়ে করেন ক্যামেরন। গতবছর র‌্যাডিক্স ম্যাডেন নামে এক কন্যাসন্তান হয় তাদের। ডায়াজ সর্বশেষ অভিনয় করেন ২০১৪ সালে। ওই বছর তার চারটি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে শেষ দেখা গিয়েছিল কমেডি-ড্রামা ‘অ্যানি’তে।- সূত্র: হিন্দুস্তান টাইমস

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা