বিনোদন

লিভ-ইনের পর বিয়ে

বিনোদন ডেস্ক: টলিউড জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। ধরাবাঁধা ছক ভেঙেছেন, নিজের মতো গড়েছেন নিয়ম। ব্যক্তিগত জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই নায়িকা।

সর্বশেষ অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে হয়েছে তার মনের লেনাদেনা। এখন তার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। লকডাউনে একসঙ্গেও থেকেছেন তারা।

দুই বছর লিভ-ইনে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সোহিনী-রণজয়।

ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে সোহিনী সরকার বলেন, ‘আমি-রণজয় দুজনেই একে অপরের সঙ্গে খুব কমফরটেবল। তাই বিয়ের ভাবনা শুরু করেছি। রণজয় চায় এ বছরের শেষেই বিয়েটা সেরে ফেলতে। কিন্তু আমার আত্মীয়-বন্ধুবান্ধবের সংখ্যাটা কম নয়। দুজনের পরিবার-বন্ধু মিলিয়ে যে সংখ্যা দাঁড়াবে তাতে করোনা পরিস্থিতি বিয়েটা কীভাবে সম্ভব সেটাই বুঝতে পারছি না।’

রণজয় বিছুটি পাতা দিয়ে সোহিনীকে প্রপোজ করেছিলেন। এক ছাদের তলায় থাকতে থাকতেই বিয়ের ভাবনা চূড়ান্ত করেন রণজয়-সোহিনী।

বিয়ের দিন চূড়ান্ত করার বিষয়ে রণজয় বলেন—‘হঠাৎ করে বিয়ের তারিখ ঠিক করে ফেলব, সেটাই হবে আসল মজা।’ নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে দারুণ খুশি সোহিনী। তার ভাষায়—‘বিয়েটা হবে হবে… এই ব্যাপারটার মধ্যে দুর্গাপূজা এগিয়ে আসছের মতো অনুভূতি রয়েছে, এটা খুব উপভোগ করছি।’

রণজয়-সোহিনী প্রথম একসঙ্গে কাজ করেন ‘জাজমেন্ট ডে’ সিরিজে। তারপর অনেক ফটোশুট একসঙ্গে করেছেন। তবে বন্ধুত্বের শুরু ২০১৩ সালে। আর প্রথম প্রেমের প্রস্তাব দেন রণজয়। সোহিনীর ভাষায়, ‘দার্জিলিংয়ের রাস্তায় রণজয় বিছুটি পাতা দিয়ে আমায় প্রপোজ করেছিল।’

সুযোগ পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন এই জুটি

দার্জিলিংয়ে শুটিং করার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন সোহিনী। তখন তার পুরো দায়িত্ব একা কাঁধে তুলে নিয়েছিলেন রণজয়। সোহিনী বলেন, ‘আমি পড়ে গিয়েছিলাম। নার্ভের সমস্যা দেখা দেওয়ায় অ্যাম্বুল্যান্সে করে শুটিংয়ে যেতাম। রণ তখন যেভাবে সাহায্যের হাত বাড়িয়েছিল, আমার পাশে ছিল, তারপর ওকে না ভালোবেসে পারিনি।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা