বিনোদন

আবারো ফাটল!

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিগত কয়েক বছর ধরেই আলোচনায় থাকেন তিনি। মূলত ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে টলি পাড়ায় তাকে নিয়ে আলোচনা লেগেই থাকে।

স্বামী রোশন সিংয়ে সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের বিষয়ে আলোচনা তো ছিলই। সেই সঙ্গে যোগ হয়েছে তার নতুন প্রেমিক, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর নামও।

সংসার করতে চেয়ে মামলা করেছিলেন রোশন সিং। গত ১৪ জুলাই শিয়ালদহ ব্যাংকশাল আদালতে মামলার শুনানির দিন স্থির হয়। তবে আদালতের সমন পেয়েও এ দিন হাজির হননি অভিনেত্রী।

তবে সম্প্রতি তার করা এক পোস্ট দ্বন্দ্বে ফেলেছে ভক্তদের? এবার কী নতুন প্রেমিকের সঙ্গেও বিচ্ছেদ হতে চলেছে শ্রাবন্তীর? কিংবা সেই সম্পর্কে তৈরি হয়েছে কোনো ফাটল?

নিজের ইন্সটাগ্রাম স্ট্রোরিতে একটি ছবি শেয়ার করেছেন নায়িকা। যেখানে লেখা আছে, ‘কখনও কখনও একা থাকাই সবচেয়ে ভাল...’।

প্রশ্ন উঠছে এবার কী ইঙ্গিত দিতে চাইছেন শ্রাবন্তী? তাহলে কি ভাঙা সম্পর্ক জোড়া লাগবে রোশন-শ্রাবন্তীর? নিজের পুরনো ট্রেন্ড ভাঙবেন নায়িকা? নাকি নতুন প্রেমেই মজেছেন তিনি?

এদিকে টলিপাড়ায় কান পাতলে শোনা যায়, বাইপাসের ধারে তার বাসায় থাকেন নতুন প্রেমিক। শুধু তাই নয়, নির্বাচন পরবর্তী সময়ে নতুন জুটি পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। দুজনের ছবি প্রকাশ্যে না আনলেও, নিজের ছবি প্রায়শই শেয়ার করছেন নায়িকা।

প্রসঙ্গত, হইচইয়ে স্ট্রিমিং হচ্ছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘দুজনে’। প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে সোহম চক্রবর্তীর সঙ্গে জুটিতে কাজ করেছেন শ্রাবন্তী। অভিমন্যু মুখোপাধ্যায়ের ছবি ‘লকডাউন’ এখনও মুক্তির অপেক্ষায়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা