বিনোদন

মৃত্যুর মুখ থেকে ফিরেছেন মিম

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম শোবিজে পা রাখেন লাক্স তারকা হয়ে। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এ এসেছিলেন এই অভিনেত্রী। শেয়ার করেন ক্যারিয়ারের নানাদিক।

তিনি জানান, 'চরিত্রের প্রয়োজনে অনেক পরিশ্রম করতে হয়েছে। অনেকের ধারণা শোবিজে আমার যাত্রা অনেকটা এলাম-দেখলাম-জয় করলামের মতো। শুরুর দিকে আমাকেও অনেক সংগ্রাম করতে হয়েছে।

লাক্স-চ্যানেল আই সুপারস্টারের বিজয়ী হওয়ার আগে মায়ের সহযোগিতায় দুই বছর মিডিয়ায় কাজ করার চেষ্টা করেছিলাম। এমনকি একটি নাটকে অভিনেতা জাহিদ হাসানের বোনের চরিত্রে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলাম। তখন থেকেই নিশ্চিত ছিলাম, যদি অভিনয় করতেই হয় প্রধান বা নায়িকা চরিত্রে অভিনয় করবো।

কাকতালীয়ভাবে আমি আমার প্রথম চলচ্চিত্র ‘আমার আছে জল’-এ নায়ক হিসেবে জাহিদ হাসানকেই পেয়েছিলাম।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মিম আরও বলেন, শুধু চলচ্চিত্রেই নয়, টিভি নাটকে অভিনয় করার জন্যও সর্বোচ্চ শ্রম, আন্তরিকতা দিয়ে কাজ করতেন। মাহফুজ আহমেদের পরিচালনায় ‘শেষের কবিতার পরের কবিতা’ নাটকে অভিনয়ের জন্য সাইকেল চালানো শিখেছিলেন। কুমিল্লায় মাঝ রাস্তায় সাইকেল প্রশিক্ষণ নিতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন।

‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (২৩ জুলাই), সকাল ৭টায়, মাছরাঙা টেলিভিশনে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা