বিনোদন

ফাইটারে তারা

বিনোদন ডেস্ক: ‘ফাইটার’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন। সিনেমার শুটিংয়ের জন্য প্রস্তুত তারা।

ইতোমধ্যে ‘ফাইটার’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সিনেমার টিমের সঙ্গে ছবি পোস্ট করেছেন হৃতিক। ক্যাপশনে লিখেছেন, ‘ফাইটার সিনেমার সদস্যরা কাজ শুরুর জন্য প্রস্তুত।’

হৃতিকের ৪৭তম জন্মদিনে ‘ফাইটার’ সিনেমার ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে প্রথমবার দীপিকার সঙ্গে জুটি বাঁধছেন ‘কৃষ’ অভিনেতা। ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে অধির আগ্রহে ভক্তরা।

‘ফাইটার’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ‘ব্যাং ব্যাং’, ‘ওয়ার’র মতো সিনেমা নির্মাণ করেছেন এই পরিচালক। জানা গেছে, অ্যাকশন ঘরানার এই সিনেমায় হৃতিক ও দীপিকাকে ঝুঁকিপূর্ণ দৃশ্যে দেখা যাবে। দু’জনই বেশ কিছু অ্যাকশন দৃশ্যে একসঙ্গে স্টান্ট করবেন।

হৃতিকের সঙ্গে ‘ফাইটার’ ছাড়াও দীপিকার ঝুলিতে বর্তমানে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সকুন বাত্রার একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এতে তার সঙ্গে আরো আছেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে।

এছাড়া নাগ অশ্বিনের সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বাঁধবেন এই অভিনেত্রী। এখানেই শেষ নয়, শাহরুখ খানের বিপরীতে ‘পাঠান’ সিনেমায় পর্দায় হাজির হবেন দীপিকা। মুক্তির অপেক্ষায় তার ‘৮৩’ সিনেমাটি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা