বিনোদন

‘মুক্তি’ চান স্পিয়ার্স 

বিনোদন ডেস্ক: মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স। দীর্ঘদিন সহ্য করার পর আর চুপ থাকলেন না। সব ক্ষোভ ঝাড়লেন বাবার বিরুদ্ধে । ৩৯ বছর বয়সি এই মার্কিন তারকা সাফ জানিয়ে দিলেন, এই বন্দিদশা থেকে মুক্তি চান তিনি।

প্রায় ১৩ বছর ধরে ব্রিটনির জীবনযাত্রা ও আর্থিক সব কিছু নিয়ন্ত্রণ করছেন তার বাবা জিমি। যুক্তরাষ্ট্রের কনজারভেটরশিপ আইনের অধীনে এই ক্ষমতা দেওয়া হয় জিমিকে। এ বন্দিদশা থেকে মুক্তি চেয়ে আদালতের কাছে ব্রিটনি জানান, যত দ্রুত সম্ভব এই ‘অপমানজনক’ বন্দিত্ব থেকে তিনি মুক্তি চান।

তার অভিযোগ, তার ইচ্ছের বিরুদ্ধে তাকে জন্মনিয়ন্ত্রণে বাধ্য করা হচ্ছে। এমনকি প্রেমিকের সঙ্গে বিয়ে করতে ও আরেক সন্তান নিতেও তাকে বাধা দেওয়া হচ্ছে।

দুই সন্তানের জননী ব্রিটনি তার প্রেমিককে বিয়ে করতে চান এবং নিতে চান সন্তান। কিন্তু তার বাবা সেটি হতে দিতে চান না। তাকে গর্ভনিরোধক ইনট্রাউটেরিন ডিভাইস (আইইউডি) ব্যবহারে বাধ্য করা হচ্ছে, যেন তিনি অন্তঃসত্ত্বা হতে না পারেন।

লসঅ্যাঞ্জেলেসের আদালতের বিচারককে ব্রিটনি বলেছেন, এসবের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং দিনের পর দিন কেঁদেছেন।
এর পর তিনি বলেন, ‘আমি আমার জীবন ফিরে পেতে চাই’।

ব্রিটনির সাবেক বয়ফ্রেন্ড জাস্টিন টিম্বারলেক আরও অনেকের মতো ব্রিটনিকে সমর্থন জানিয়েছেন। ২০০৮ সালে আদালতের এক আদেশে জেমিকে ব্রিটনির যাবতীয় সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়।

আদালত এখনও রায় না দিলেও ‘ফ্রি ব্রিটনি’ হ্যাশট্যাগে ছেয়ে গিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা