বিনোদন

সিনেমা রেখে মডেলিংয়ে শাহরুখ

বিনোদন ডেস্ক : শাহরুখ খান সিনেমা রেখে মিউজিক ভিডিওতে! না, ভুল শুনছেন না। তিনি তার ভক্তদের জন্য বিশাল চমক নিয়ে আসছেন ভিডিওটিতে। ইতোমধ্যে তিনি এর শুটিং সম্পন্ন করেছেন। এতে কিং খানকে তার ‘সিগনেচার স্টাইল’-এ দেখা যাবে।

ভিডিওটি মূলত একটি ব্র্যান্ডের প্রমোশনাল ভিডিও হিসেবে নির্মিত হয়েছে। তবে ভিডিওটি শাহরুখ ভক্তদের জন্য আরেকটি ড্যান্স নাম্বার হতে যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

জানা গেছে, তিনি মুম্বাইয়ের একটি স্টুডিওতে মিউজিক ভিডিওটির শুটিং করেছেন। তখন থেকে নাকি শাহরুখ খুব উত্তেজিত এটি নিয়ে। তিনি নাকি বলছেন, এ ভিডিও যে দেখবে সে অবশ্যই পছন্দ করবে।

এদিকে শাহরুখ খান বর্তমানে শুটিং করছেন ‘পাঠান’-এর। অ্যাকশন ঘরানার ছবিটিতে তার বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এতে খলনায়কের ভূমিকায় আছেন হ্যান্ডসাম হ্যাঙ্ক জন আব্রাহাম। এদের বাইরে সালমান খানও এ ছবিতে ক্যামিও চরিত্রে আছেন। ‘পাঠান’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।

‘পাঠান’-এর পর শাহরুখ অভিনয় দক্ষিণী পরিচালক অ্যাটলির ছবিতে। এছাড়া তার সঙ্গে কথা চলছে রাজ এবং কৃষ্ণ ডিকের কমেডি-অ্যাকশন-থ্রিলার নিয়ে। এছাড়া গুঞ্জন রয়েছে তার কাজ হতে পারে ‘থ্রি ইডিয়স’খ্যাত পরিচালক রাজ কুমার হিরানীর সঙ্গে।

শাহরুখ অভিনীত সবশেষ ছবি মুক্তি পেয়েছিলো ২০১৮ সালে ‘জিরো’। বক্স অফিসে ছবিটিতে ভয়াবহ রকমভাবে মুখ থুবড়ে পরে। যার ফলে ‘কিং অব রোমান্স’ তিন বছর ধরে কোনো ছবিতে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা