বিনোদন

আইরিনের দুই চমক

বিনোদন ডেস্ক : শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত নতুন দুই সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়িকা আইরিন। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘হৃদ মাজারে তুমি’ এবং জেসমিন আক্তার নদী পরিচালিত ‘চৈত্র দুপুরে’ সিনেমায় দেখা যাবে তাকে। সম্প্রতি সিনেমা দুটিতে অভিনয় করেছেন এ নায়িকা।

আইরিন জানান, ‘হৃদ মাজারে তুমি’ সিনেমায় আইরিনের বিপরীতে অভিনয় করেছেন সাঞ্জু জন। ‘চৈত্র দুপুরে’ আরমান পারভেজ মুরাদ ও আমান রেজার বিপরীতে অভিনয় করেছেন তিনি।
আইরিন বলেন, ‘ফোকধাঁচের গল্পে নির্মিত হয়েছে ‘হৃদ মাজারে তুমি’ সিনেমাটি। এ সিনেমার শুটিং-ডাবিং শেষ। বর্তমানে সম্পাদনার টেবিলে আছে এটি। আর ‘চৈত্র দুপুরে’ সিনেমার অর্ধেক কাজ শেষ হয়েছে। বাকি অর্ধেকের কাজ পরিস্থিতি ভালো হলে হওয়ার কথা আছে। এ সিনেমায় আমার চরিত্রের নাম ‘রিয়া’। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। পরিবারের বড় এবং শিক্ষিত হওয়ার কারণে তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। তার সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে পর্দায়।’

আইরিন আপাতত বিশ্রামে আছে। গেল ঈদের পর ‘হৃদ মাজারে তুমি’ সিনেমার চিত্রায়ণে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন এ অভিনেত্রী। ফলে খুব জরুরি কাজ না থাকলে বাড়ির বাইরে যাচ্ছেন না বলেও জানিয়েছেন তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা