বিনোদন

সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দেশ বরেণ্য ব্যক্তিত্ব, সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি…রাজিউন)।

ফরিদ আহমেদের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার পরিবারের ঘনিষ্ঠজন গীতিকবি ফরিদা ফারহানা।

ফরিদ আহমেদ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। গত বিশ দিন ধরেই তিনি এই ঘাতক ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছিলেন। শেষ পর্যন্ত হার মেনে বিদায় নিয়েছেন পৃথিবী থেকে।

উল্লেখ্য, গত মার্চের শেষ দিকে স্ত্রীসহ করোনায় আক্রান্ত হন ফরিদ আহমেদ। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। গত ১১ এপ্রিল থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

কিন্তু তার ফুসফুসের ৬০ ভাগ নষ্ট করে দিয়েছে মহামারি করোনা। সেই সঙ্গে তিনি ডায়বেটিসেও আক্রান্ত ছিলেন।

প্রসঙ্গত, গুণী সুরকার ও সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদের হাতে অসংখ্য গানের সৃষ্টি হয়েছে। বিখ্যাত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির ‘কেউ কেউ অবিরাম চুপি চুপি’ টাইটেল গানটিও তারই সৃষ্ট।

‘তুমি রবে নীরবে’ সিনেমার সঙ্গীত পরিচালনার জন্য ২০১৭ সালে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা