বিনোদন

ফের বিজ্ঞাপনে বুবলী

বিনোদন প্রতিবেদক: ফের বিজ্ঞাপনে কাজ করলেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। দীর্ঘদিন পর নাসির মিরর গ্লাসের একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন তিনি।

বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন নাঈমূল ইসলাম। শিগগিরই এটি টিভি চ্যানেলে সম্প্রচার হবে বলে জানান তিনি।

বুবলী বলেন, অনেকদিন পর বিজ্ঞাপন করলাম। নাসির মিরর গ্লাসের বিজ্ঞাপন। নাসির গ্লাসের গুণগত মান এবং এর চাহিদা সম্পর্কে আমরা জানি, বেস্ট কোয়ালিটি যাকে বলা হয় । এবার তাদের নতুন সংযোজন নাসির মিরর গ্লাস। নাসির গ্রুপকে অসংখ্য ধন্যবাদ, আমাকে নিয়ে এতো সুন্দর করে পরিকল্পনা করে বিজ্ঞাপনটিতে সম্পৃক্ত করার জন্য।

বুবলী আরও বলেন, বিজ্ঞাপনের ক্ষেত্রে বরাবরই আমি বেশি প্রাধান্য দেই কোয়ালিটি পণ্যকে। কারণ একজন সচেতন মানুষ হিসেবে মনে করি, কোনো কিছুর বিজ্ঞাপনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা মানে এটি একটি দায়বদ্ধতা। অবশ্যই সেই পণ্যের গুণগত মান সঠিক ও নির্ভরযোগ্য কিনা তা যাচাই করি।

এদিকে, সম্প্রতি ‘চোখ’ নামে নতুন সিনেমার শুটিং শেষ করেছেন বুবলী। এটি পরিচালনা করেছেন আসিফ ইকবাল জুয়েল। এখানে বুবলীর বিপরীতে নায়ক নিরব হোসেন। এই নায়িকার পরবর্তী ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’। এখানে বুবলী অভিনয় করবেন শাকিব খানের বিপরীতে। ছবিটি পরিচালনা করবেন তপু খান।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা