বিনোদন

হলিউডের টিকিট পেলেন বাংলাদেশের মিথিলা!

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের হলিউডে অনুষ্ঠিতব্য এবারের ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার মূল মঞ্চে ওঠার টিকিট পেলেন বাংলাদেশের মেয়ে তানজিয়া জামান মিথিলা।

শনিবার (৩ এপ্রিল) রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী মিথিলার মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০’-এর মুকুট পরিয়ে দেন ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।

আসরের প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন ফারজানা ইয়াসমিন অনন্যা। দ্বিতীয় রানারআপ হয়েছেন ফারজানা আকতার এ্যানি।

এর পাশাপাশি বিশেষ যোগ্যতা অনুযায়ী পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে মনোনীত হন পাঁচ প্রতিযোগী। তারা হলেন- মিস কনজেনিয়ালিটি ফারজানা ইয়াসমিন অনন্যা; মিস শাইনিং স্টার আপোনা চাকমা; মিস ফোটোজেনিক নিদ্রা দে; মিস বডি বিউটিফুল তানজিয়া জামান মিথিলা এবং মিস ট্যালেন্টেড হিসেবে নির্বাচিত হন তৌহিদা তাসনিম তিফা।

দেশ ও দেশের বাইরে (বাংলাদেশি নাগরিক) থেকে আসা প্রতিযোগীদের মধ্য থেকে নির্বাচিত সেরা ১০ জন প্রতিযোগীর তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হলো ‘মিস ইউনিভার্স ২০২০’-এর বাংলাদেশ পর্ব।

গ্র্যান্ড ফিনালেতে বিচারকের আসনে নিযুক্ত ছিলেন প্রাসাদ বিদাপা (ভারত), মেহরুজ মুনির, আইরিন সমার তিলগার, গৌতম সাহা, বিদ্যা সিনহা সাহা মিম, রিয়াজ ইসলাম, সারা সুলেমান ও তাহসান রহমান খান। বিশেষ বিচারক হিসেবে ছিলেন ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ–এর প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ডিউক, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, মিস ইউনিভার্স বাংলাদেশ-এর ন্যাশনাল ডিরেক্টর শফিকুল ইসলাম।

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০-এর প্রধান রফিকুল ইসলাম ডিউক বলেন, “আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রের হলিউডে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এর মুকুটজয়ী মিথিলা। তার প্রতি আমাদের অনেক আস্থা।’’

চলতি বছরের জানুয়ারি থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় মিস ইউনিভার্স বাংলাদেশ পর্বের প্রতিযোগিতা। এটি বাংলাদেশে দ্বিতীয় আয়োজন। এবার নিবন্ধন করেন ৯২৫৬ জনেরও বেশি প্রতিযোগী। প্রাথমিক বাছাইয়ের পরে অডিশনের জন্য ডাক পান ৫০০ জন।

অডিশন পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রিয়তা ইফতেখার (মিস কালচার ওয়ার্ল্ডওয়াইড ২০১৮), ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন, আইস টুডের ফ্যাশন এডিটর গৌতম সাহা এবং মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯-এর প্রথম রানারআপ আলিশা ইসলাম।

গতবারের প্রধান স্পন্সর ফ্লোরা ব্যাংক এবারও মিস ইউনিভার্স বাংলাদেশের প্রধান স্পন্সর হিসেবে যুক্ত ছিল এবং পাওয়ার্ড বাই পার্টনার ছিল গোদরেজ বাংলাদেশ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা