বিনোদন

খুঁজে পাওয়া যাচ্ছে না পরীমনিকে

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমনি কোথায় আছেন, সেটা তার ফেসবুক পেজ দেখলেই টের পাওয়া যায়। কিছুদিন আগে তিনি কলকাতায় গিয়েছিলেন। সেখান থেকে দেশে ফিরেই অমর একুশে বইমেলায় উপস্থিত হলেন পরীমনি।

মঙ্গলবার থেকে বাংলা একাডেমির মূল চত্বর পেরিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ‘মুখোশ’ সিনেমার শুটিং করছেন এই নায়িকা। সিনেমাটির পরিচালক ও প্রযোজক ইফতেখার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইফতেখার চৌধুরী বলেন, আজ কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন পরীমনি। দেশে ফিরেই বইমেলায় শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এখানে সন্ধ্যা পর্যন্ত শুটিং হয়েছে। সন্ধ্যার পর থেকে এফডিসিতে এর দৃশ্যধারণ করা হয়েছে।

পরীমনি ছাড়াও শুটিংয়ে অংশ নিয়েছেন মোশাররফ করিম, রোশান, তারেক স্বপন ও প্রাণ রায়।

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানের জন্য মনোনীত হয়েছে ‘মুখোশ’। এর মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হবে শুভর। সিনেমাটি তার লেখা অপ্রকাশিত একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমনির। সে বছর ‘রানা প্লাজা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি, যদিও এখনো মুক্তি পায়নি ছবিটি। পরীমনি অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ভালোবাসব তোমায়’, ‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত’ ও ‘স্বপ্নজাল’।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা