বিনোদন

গোল্ডেন গ্লোবে আজীবন সম্মাননা পেলেন টম হ্যাঙ্কস

টম হ্যাঙ্কস হলিউডের একজন অনত্যম সেরা এবং জনপ্রিয় অভিনেতা।১৯৮০ সালে বড় পর্দায় অভিষেক ঘটে টম হ্যাঙ্কসের। প্রায় চল্লিশ বছরের ক্যারিয়ারে তিনি অসংখ্য দর্শক নন্দিত সিনেমা উপহার দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘বিগ’, ‘ফিলাডেলফিয়া’, ‘স্লিপলেস ইন সিয়াটল’, ‘অ্যাঞ্জেল অ্যান্ড ডেমনস’, ‘ফরেস্ট গাম্প’, ‘অ্যাপোলো ১৩’, ‘সেভিং প্রাইভেট রায়ান’, ‘দ্য গ্রিন মাইল’ ইত্যাদি। তার বিখ্যাত অ্যানিমেশন সিরিজ ‘টয় স্টোরি’।

ওয়ার্ল্ড শোবিজের অন্যতম সেরা সম্মাননা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেলে ৬ জানুয়ারি সকালে (স্থানীয় সময় ৫ জানুয়ারি রাত) বসে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের ৭৭তম আসর। কিংবদন্তি এই অস্কার বিজয়ী অভিনেতা টম হ্যাঙ্কসকে আজীবন সম্মাননা হিসেবে দেওয়া হয়েছে সেসিল বি ডিমিলে অ্যাওয়ার্ড। বিশ্ব বিনোদনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরুস্কার দেয়া হয়।

টম হ্যাঙ্কস এখন পর্যন্ত আটটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও ১৫টি মনোনয়ন পেয়েছেন। এছাড়া দুইবার অ্যাকাডেমি পুরস্কারও রয়েছে তার ঝুলিতে। ১৯৫৬ সালের ৯ জুলাই ক্যালিফোর্নিয়ায় টম হ্যাঙ্কসের জন্ম। তিনি ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন।

‘সেভিং প্রাইভেট রায়ান’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য টম হ্যাঙ্কস ১৯৯৯ সালে ইউএস নেভির সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হন। এছাড়া সিনেমাটি পাঁচটি অস্কার জয় করে।স্পেনসার ট্রেসির পরই টম দ্বিতীয় ব্যক্তি, যিনি ‘ফিলাডেলফিয়া’ ও ‘ফরেস্ট গাম্প’ সিনেমা দু’টির জন্য পরপর দুই বছর অস্কার পেয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা