বিনোদন

২০১৯ সালে আলোচিত বিয়ে

শেষ হতে চলেছে ২০১৯। বছরটি একেক জনের জীবনে একেক রঙের হয়ে ধরা দিয়েছে। অনেকেই এ বছর পছন্দের মানুষের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। তবে সবার কৌতুহল তারকাদের প্রেম-বিয়ে নিয়ে।২০১৯ সালের শোবিজ অঙ্গনের আলোচিত আট বিয়ের খবর।

তমা মির্জা-হিশাম চিশতি

চলতি বছর ৯ মার্চ বিয়ে করেন তমা মির্জা। বর বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক হিশাম চিশতি। পারিবারিক আয়োজনে আংটি বদলের কথা জানাজানি হলেও পরে জানা যায় তাদের আকদ হয়ে গেছে।৬ মে রাজধানীর গুলশান এলাকার একটি কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

পুতুল-ইসলাম নুরুল

চলতি বছর বিয়ের পিঁড়িতে বসেন সংগীতশিল্পী পুতুল। গত ১৫ মার্চ পারিবারিকভাবে ইসলাম নুরুলের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়। আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০ মার্চ রাজধানীর একটি কনভেনশন সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পুতুলের বর ইসলাম নুরুল কানাডার একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পাশাপাশি তিনি যুক্ত আছেন ‘ওয়েডিং ফটোগ্রাফি এজেন্সি’ নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে।

কনা-গহীন

চলতি বছর ২১ এপ্রিল বিয়ে করেন কনা। বর দীর্ঘদিনের প্রেমিক গোলাম মো. ইফতেখার। বন্ধুমহলে তিনি গহীন নামে পরিচিত। জানা যায়, প্রায় সাত বছর ধরে গহীনের সঙ্গে প্রেম করে আসছেন কনা। আর বিয়েতে দুই পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। কাগজ কলমে বিয়ে হলেও বিয়ের আনুষ্ঠানিকতা এখনো বাকি আছে।

ইশানা খান-সারিফ চৌধুরী

অস্ট্রেলিয়া প্রবাসী সারিফ চৌধুরীর সঙ্গে চলতি বছর বিয়ে বন্ধনে আবদ্ধ হন নাট্য অভিনেত্রী ইশানা খান। জানা যায়, দীর্ঘদিন ধরে তারা প্রেম করছিলেন। অবশেষে বিয়ের মাধ্যমে তারা প্রেমের পূর্ণতা দিলেন। সারিফ চৌধুরী ২০১৫ সাল থেকে অস্ট্রেলিয়ার ব্রডব্যান্ড নেটওয়ার্কের (এনবিএন) নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। গত ১০ জুলাই গুলশান আজাদ মসজিদে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সারিফ ও ইশানার আকদ সম্পন্ন হয়।

সাবিলা নূর-নেহাল

চলতি বছর ২৫ অক্টোবর বিয়ে করেন ছোটপর্দার অভিনয়শিল্পী সাবিলা নূর। পাত্র নেহাল সুনন্দ তাহের, পেশায় একটি বেসরকারি টিভি চ্যানেলের ব্রডকাস্ট প্রকৌশলী।শুরুতে বন্ধুত্ব থাকলেও একসময় তারা দুজন একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন।

মম-শিহাব শাহীন

অবশেষে চার বছর পর চলতি বছরের ২০ নভেম্বর বিয়ের বিষয়টি নিজেরাই প্রকাশ্যে আনেন। চতুর্থ বিবাহবার্ষিকীর কেক কাটার একটি ছবিসহ ফেসবুকে প্রকাশ করে নিজেরাই জানান তাদের বিয়ের খবর।২০১৫ সালের ২০ নভেম্বর পারিবারিকভাবে বিয়ে করেছিলেন লাক্স তারকা জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীন।

সৃজিত-মিথিলা

৬ ডিসেম্বর সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় সৃজিতের বাসায় বাংলাদেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও ভারতের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিতাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। ঘরোয়াভাবে আয়োজিত বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিথিলার বাবা-মা ও ভাইবোন। আরও উপস্থিত ছিলেন সৃজিতের বন্ধু রুদ্রনীল ঘোষ, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কবি শ্রীজাতসহ কয়েকজন।

Copyright © Sunnews24x7

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা