বিনোদন

আমাদের ধর্ষণ করে দেখাক, বটি আছে : নুসরাত

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় এবং বেশ আলোচিত অভিনেত্রী নুসরাত জাহান। তিনি একজন তৃণমূলের সাংসদও। কিন্তু সোমবার (২৫ জানুয়ারি) মঞ্চে দাঁড়িয়েছিলেন শুধু একজন নারী ও টালিউডের অংশ হিসেবে। বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সভায় নারীদের প্রতি অনাচার নিয়ে আওয়াজ তুললেন অভিনেত্রী।

কড়া ভাষায় জানিয়ে দিলেন, বাংলার মেয়েদের ভয় দেখিয়ে দমন করা সম্ভব নয়। সাম্প্রতিককালে টালিউডের দুই অভিনেত্রী সায়নী ঘোষ এবং দেবলীনা দত্তের সঙ্গে বিজেপির প্রকাশ্য বিতণ্ডা প্রসঙ্গেও কথা বলেন সাংসদ-অভিনেত্রী। নুসরাত বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, সেখানকার মেয়েরা ধর্ষণের হুমকিকে ভয় পায় না।

তিনি বলেন, ‌ধর্ষণের হুমকি আমিও পাই। কিন্তু আমি বা এই মঞ্চে উপস্থিত কোনো নারী এ ধরনের হুমকি ভয় পায় না। সাহস থাকলে আমাদের ঘরে ঢুকে ধর্ষণ করে দেখাক। বাংলার বাড়িতে বাড়িতে ঝাঁটা আছে, বঁটি আছে। কেউ আমাদের ভয় দেখালে তাদের ঝেঁটিয়ে বিদায় করা হবে।

মঞ্চ থেকে নেমে যাওয়ার আগে তিনি বলেন, আজ সায়নী-দেবলীনার সঙ্গে যা হয়েছে, তা যাতে আর কোনো মেয়ের সঙ্গে না হয়, সেই জন্যই এই মঞ্চে এসেছি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা