বিনোদন

খোঁজ মিলল বুবলির, জবাব দিলেন সব সমালোচনার

বিনোদন ডেস্ক : ঢাকাইয়া চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বুবলি। প্রায় এক বছর ধরে নিজেকে সবার থেকে আড়ালে রেখেছিলেন। অবশেষে খোঁজ মিলল তার। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুবলি জানিয়েছেন, এতদিন কোথায়, কোন অবস্থায় ছিলেন। কথা বলেছেন ‘সন্তানের মা’ হওয়ার খবর নিয়েও। বুবলির সাক্ষাৎকারের চুম্বক অংশ বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

বুবলির কাছে জানতে চাওয়া হয়, এতদিন কোথায় ছিলেন? উত্তরে তিনি বলেন, ‘গত বছরের ফেব্রুয়ারির দিকে আমেরিকার নিউ ইয়র্ক যাই। সেখানে ফিল্ম সম্পর্কিত একটি কোর্স সম্পন্ন করেছি নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে। দেশে ফেরার কথা ছিল অনেক আগেই। কিন্তু লকডাউন থাকায় আসতে পারিনি। ২০২০ সালের নভেম্বরের শেষ দিকে দেশে আসি।’

বুবলিকে ফের প্রশ্ন করা হয়, শোনা যায় আপনি ‘সন্তানের মা হয়েছেন’। এর আগেও এমন গুঞ্জন উড়ে বেড়াতো। তবে এবার সোশ্যাল মিডিয়াতে এ বিষয় নিয়ে বেশি লেখালেখি হয়েছে। আপনার পরিষ্কার মন্তব্য জানতে চাই।

উত্তরে তিনি বলেন, ‘ব্যক্তিগত কোনো কিছুই আমি কখনই রিভিল করি না। তবে দর্শকদের যে পর্দার শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ রয়েছে, তাদের সেই আগ্রহকে আমি রেসপেক্ট করি। আর থাক না কিছু বিষয় ব্যক্তিগত। ধীরে ধীরে আমার মুখ থেকেই সবাই সবকিছু জানতে পারবেন। সব একসাথে বলে দিলে তো ওই আগ্রহের জায়গাটা নাও থাকতে পারে। তবে কথা দিচ্ছি সঠিক সময়ে সব জানবেন তারা। আমি অবশ্যই জানাবো। কিন্তু এই জিনিসগুলো খুবই স্পর্শকাতর। দর্শকদের বলবো, আমার কাছ থেকে না জানা পর্যন্ত এসবে কান না দিতে।’

উল্লেখ্য, ২০১৩ সালে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন বুবলি। পরবর্তীতে অভিনয় জগতে প্রবেশ করেন। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে অভিষেক হয় এ নায়িকার।

জানা যায়, বুবলি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতিতে স্নাতক পাস করেন। চার ভাই বোনের মধ্যে বুবলি তৃতীয়। বড় বোন নাজনীন মিমি ও আরেক বোন শারমিন সুইটি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা