বিনোদন

শ্রীদেবী কন্যা জাহ্নবীর সঙ্গে গোয়ায় কার্তিক!

বিনোদন ডেস্ক : বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর মেয়ে বলে কথা। সব তরুণই তার মন জয় করতে চায়। তাই প্রতিনিয়তই জাহ্নবী কাপুর আলোচনায় থাকেন কার সঙ্গে প্রেম করছেন সে নিয়ে। কেউ একটু তার কাছে ঘেঁষলেই প্রকাশ হতে থাকে নানা গুঞ্জন।

এবার বলিপাড়া জাহ্নবীর সঙ্গে কার্তিক আরিয়ানকে নিয়ে নানা গল্প তৈরি করছে। তাদের মতে, বলিউডে এখন নতুন জুটি জাহ্নবী-কার্তিক।

যখন বাকি বলি তারকারা একে একে ছুটি কাটিয়ে শহরে পা রাখলেন, তখন এই দুই তারকা ছুটি কাটাতে গেলেন গোয়াতে। জাহ্নবী ও কার্তিকের অনুরাগীরা সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তাদের ছবি। একটি রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন দু’জনে। ছবিতে দেখা গেল, সাদা পোশাক পরে রয়েছেন কার্তিক-জাহ্নবী। সেই ছবি নিয়েই চলছে যত জল্পনা কল্পনা।

সাঈফ আলি খানের মেয়ে সারার পরিবর্তে শ্রীদেবী কন্যার পাশে আজকাল দেখা যাচ্ছে কার্তিককে। রিল থেকে রিয়েলে চলে এল নাকি কার্তিক ও জাহ্নবীর কেমিস্ট্রি, সেই প্রশ্ন তুলছেন অনেকেই। মুম্বাই শহরের বাইরে দুই তারকা একই ফ্রেমে ধরা পড়লে গুঞ্জন তো রটবেই।

উপরন্তু কার্তিক আরিয়ান ও সারা আলি খানের সম্পর্ক যেখানে বলিপাড়ার অন্যতম ‘ওপেন সিক্রেট’, সেখানে এই ছবি যে নানা জল্পনা তৈরি করবে, তা তো জানা কথাই। পাশাপাশি, জাহ্নবীর সঙ্গে ইশান খট্টরের বিশেষ বন্ধুত্ব নিয়েও কথা চলত মুম্বাইতে।

কিন্তু সম্প্রতি মলদ্বীপ থেকে ফেরার সময়ে বিমানবন্দরে ইশান খট্টরের পাশে অনন্যা পাণ্ডেকে দেখতে পাওয়া যায়। সম্পর্কগুলির ওলটপালটে বলি-প্রেমীদের মাথা ঘেঁটে যাচ্ছে।

করণ জোহরের প্রযোজনায় ‘দোস্তানা ২’ ছবিতে কার্তিক আরিয়ান ও জাহ্নবী কাপুরের রসায়ন দেখা যাবে পর্দায়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা