বিনোদন

‘আমার এখনো বিয়ের সময় হয়নি’

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। দুই বছরেরও বেশি সময় ধরে তাদের প্রেমের গুঞ্জন উড়ছে। পাশাপাশি শোনা যাচ্ছে— বিয়ের পরিকল্পনা করছেন তারা।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন আলিয়া ভাট। এই অভিনেত্রী জানান, খুব শিগগির বিয়ের কথা ভাবছেন না তিনি। ‘রাজি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘আমি কখন বিয়ে করব? কেন সবাই আমাকে প্রশ্ন করছেন, কখন বিয়ে করব? আমার বয়স সবেমাত্র ২৫ বছর। আমার মনে হয়, এখনো বিয়ের সময় হয়নি।’

এর আগে গুঞ্জন শোনা যায়, ডিসেম্বরে গাঁটছড়া বাঁধতে চলেছেন রণবীর ও আলিয়া। কিন্তু রণবীরের বাবা ঋষি কাপুর গত এপ্রিলে মারা যাওয়ায় এবং করোনা মহামারির কারণে নাকি বিয়ে পিছিয়েছেন দুই পরিবারের সদস্যরা।

আলিয়া বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’, করন জোহরের ‘তখত’, এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় প্রথমবারের মতো প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন এই অভিনেত্রী। অন্যদিকে, রণবীরের পরবর্তী সিনেমা ‘শমশেরা’। খুব শিগগির লাভ রঞ্জনের একটি সিনেমার শুটিং শুরু করবেন এই অভিনেতা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা