বিনোদন

 বলিউড তারকাদের বেশি পছন্দ মালদ্বীপ!

বিনোদন ডেস্ক : শুটিংয়ের ফাঁকে দীর্ঘ কোনো ছুটির সময় অথবা বিয়ে করে হানিমুনে মালদ্বীপে যেতে প্রায়ই দেখা যায় বলিউড তারকাদের। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দারুণ সব ছবি আপলোড করেন তারা। সেইসব ছবি নিয়ে চলে আলোচনা, বিতর্ক। তারাকারা এসব বেশ উপভোগ করেন বোঝাই যায়।

সম্প্রতি বলিউড তারকাদের মধ্যে দুবাই নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। তবে বলিউড তারকারা বেড়ানোর জন্য সবচেয়ে বেশি পছন্দ করছেন মালদ্বীপকে। এরইমধ্যে ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রফ, দিশা পাটানিসহ আরও অনেক তারকাই সেখানকার সমুদ্র স্নানের ছবি দিয়েছেন সোশাল মিডিয়ায়। কারণ কী?

বলিউড হাঙ্গামা সেই প্রশ্নের উত্তর সন্ধান করার চেষ্টা করেছে। তাদের দাবি, সৌন্দর্য খুঁজতে পৃথিবীর নানা দেশেই ঘুরে বেড়ান তারকারা। তবে তাদের বেশি দেখা যায় মালদ্বীপে বেড়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করতে।

এর অন্যতম কারণ তাদের চুক্তি। মালদ্বীপে ঘুরে বেড়ানোর সুযোগ বলিউডের বেশিরভাগ তারকাদের জন্যই থাকে ফ্রি। তবে শর্ত হিসেবে থাকে ঘুরতে গেলে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করতে হবে তাদের।

তাই নানা রিসোর্ট এবং ঘুরে বেড়ানোর মতো অসাধারণ কিছু জায়গা থেকে ছবি তুলে শেয়ার করেন। এটা আসলে প্রচারের বিনিময়ে বেড়ানোর সুবিধা দেয়ার চুক্তি।

ধারণা করা হচ্ছে, করোনার পর বলিউডের তারকারা আরো বেশি মালদ্বীপ ভ্রমণে যাবেন। করোনার কারণে মানুষের ঘুরতে যাওয়ার যে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে তার থেকে বেরিয়ে আসার জন্যই নানা পদক্ষেপ গ্রহণ করবে অনেক দেশ। আর সেই প্রচেষ্টায় বেশ সফল মালদ্বীপ।

প্রসঙ্গত, শ্রীলঙ্কা থেকে আনুমানিক ৪০০ মাইল দক্ষিণ পশ্চিমে ১১৯২টি ক্ষুদ্র দ্বীপ নিয়ে ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। এখানকার মূল আকর্ষণ হলো এর সরল, শান্ত ও মনোরম পরিবেশ। সমুদ্র সৈকত ও ক্রান্তীয় প্রবাল প্রাচীর খুব সহজেই পর্যটককে আকৃষ্ট করে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা