বিনোদন

মন্দিরে চুম্বন দৃশ্য, নেটফ্লিক্সের নামে মামলা

বিনোদন ডেস্ক : মুক্তির পর তেমন সাড়া না জাগালেও এক মাস পর আলোচনার শিরোনামে এসেছে মীরা নায়ার নির্মিত ওয়েবসিরিজ ‘আ সুইট্যাবল বয়’। ওই সিরিজের কিছু দৃশ্যে হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগে ভারতের বিজেপি নেতা গৌরব তিওয়ারি মামলা দায়ের করেছেন নেটফ্লিক্সের বিরুদ্ধে।

ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সম্পাদক গৌরব টুইটে লিখেছেন, ‘নেটফ্লিক্সে ‘আ সুইট্যাবল বয়’ সিরিজে তিনটি চুম্বনের দৃশ্য দেখানো হয়েছে। তার মধ্যে একটি পর্বে মন্দিরের ভেতরে একটি চুম্বনের দৃশ্য দেখানো হয়েছে। ’

তিনি প্রশ্ন তুলেছেন, হিন্দু মেয়ের সঙ্গে মুসলিম ছেলের প্রেমের গল্পে সব চুম্বন দৃশ্যই কেন মন্দির প্রাঙ্গণের ভেতরে দেখানো হয়? এজন্য ক্ষুব্ধ হয়ে মধ্যপ্রদেশের রেওয়ায় তিনি এফআইআর দায়ের করেন।

ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় গৌরব জানিয়েছেন, চুম্বন দৃশ্যের বিরোধিতা তিনি করছেন না। কিন্তু মন্দিরে আরতি চলাকালীন সেই দৃশ্যগুলো শুট করা নিয়ে তিনি আপত্তি জানিয়েছেন।

নির্মাতাদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন তুলেছেন, মসজিদে আজান চলাকালীন এমন দৃশ্য শুট করতে পারতেন? এতটা শৈল্পিক স্বাধীনতা কি পাওয়া যেত? হিন্দুদের সহিষ্ণুতাকে তাদের দুর্বলতা ভাববেন না। এতে শুধু মধ্যপ্রদেশেরই নয়, ভগবান শিব এবং তার কোটি কোটি ভক্তের আবেগকে অপমানিত করা হয়েছে। আপনাদের ক্ষমা চাওয়া উচিত।

গৌরব জানান, শিব ভক্তদের জন্য রানি অহল্যাবাঈ হোলকার মহেশ্বর ঘাটটি উৎসর্গ করেছিলেন। প্রস্তর যুগের হাজার হাজার শিবলিঙ্গ এই ঘাটকে গৌরবান্বিত করে। ধর্মীয় স্থানে ‘লাভ জিহাদ’ প্রচার করা এবং হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে তার অভিযোগ। এর জন্য নেটফ্লিক্সকে তিনি ধিক্কার জানিয়ে নিজের ফোন থেকে ইতোমধ্যেই নেটফ্লিক্স অ্যাপটি মুছে দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও ঘটনাটি নিয়ে ক্ষুব্ধ। তিনি জানিয়েছেন, আমি কর্তৃপক্ষকে জানিয়েছি নেটফ্লিক্স এবং ওই সিরিজের পরিচালক-প্রযোজকদের বিরুদ্ধে কোন ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যায় কিনা তা খতিয়ে দেখতে।

বিক্রম শেঠের উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি এই সিরিজ ২৩ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। সিরিজটিতে অভিনয় করেছেন টাবু, ঈশান খট্টর, তানিয়া মানিকতলা, রসিকা দুগ্গল প্রমুখ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা