বিনোদন

হৃদি হকের সিনেমায় মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক : অনিমেষ আইচের ‘না মানুষ’ ছবির সুবাদে বড় পর্দায় পা রেখেছিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। এবার সরকারি অনুদানে নির্মিত ‘১৯৭১ সেই সব দিন’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। এটি নির্মাণ করবেন নাট্যাভিনেত্রী হৃদি হক। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে।

অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘নাটক দিয়ে অভিনয় শুরু করলেও ভালো গল্পের প্রস্তাব পেলে ছবিতেও কাজ করা হয়। নতুন এই ছবির গল্প মুক্তিযুদ্ধভিত্তিক। এতে অভিনয় দেখানোর যথেষ্ট জায়গা আছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে।’

‘১৯৭১ সেই সব দিন’ ছাড়াও মৌসুমী হামিদ সম্প্রতি অভিনয় করেছেন গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ নামে একটি ছবিতে। এটি মুক্তি পাবে আগামী জানুয়ারিতে।এর আগে, প্রশান্ত অধিকারীর পরিচালনায় ‘হাডসনের বন্দুক’ নামে একটি সরকারি অনুদানের ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। যদিও ছবিটি এখনও মুক্তি পায়নি। এদিকে, খণ্ড নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত আছেন তিনি। সঞ্জিত সরকারের ‘চিটিং মাস্টার’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন মৌসুমী হামিদ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা