বিনোদন

যমজে চার রূপে মোশাররফ করিম

বিনোদন ডেস্ক : সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত অন্যতম নাটক ‘যমজ’। এ সিরিজের প্রথম নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর জনপ্রিয়তা বিবেচনা করে নির্মিত হয়েছে ১৩টি সিক্যুয়েল।

প্রতি ঈদে এ নাটককে ঘিরে দর্শকের আলাদা আগ্রহ লক্ষ্য করা যায়। কিন্তু করোনার কারণে গত ঈদে নির্মিত হয়নি এ নাটকের কোনো সিক্যুয়েল। বিরতি ভেঙে নির্মিত হচ্ছে ‘যমজ ১৪’। এর আগের সিক্যুয়েলে তিনটি চরিত্রে দেখা গেছে মোশাররফ করিমকে। কিন্তু নতুন সিক্যুয়েলে চারটি চরিত্রে হাজির হবেন এই অভিনেতা।

‘যমজ ১৪’ রচনা করেছেন অভিনেতা-নির্মাতা কচি খন্দকার। এতে অভিনয়ও করছেন তিনি। বরাবরের মতো এবারো এটি নির্মাণ করছেন আজাদ কালাম। গত ১ নভেম্বর গাজীপুরের পুবাইলে নাটকটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।

এরই মধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন মোশাররফ করিম। এ অভিনেতা বলেন—‘যমজ’ নাটকের জন্য সব সময় আলাদা করে সময় রাখি। গল্প, চরিত্র নিয়ে আলাদা করে ভাবি। ইচ্ছা থাকা সত্ত্বেও গত ঈদে নাটকটি নির্মাণ সম্ভব হয়নি। এজন্য আগেই নাটকটির শুটিং করে রাখলাম।

‘যমজ-১৪’ নাটকে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেত্রী সারিকা। এতে তাকে জবা চরিত্রে দেখা যাবে। বরাবরের মতো এবারো বাংলাভিশনে প্রচার হবে এ নাটক।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

  বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবকের প্রাণহানি 

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা