বিনোদন

‘অন্ধকার জগতে’র বাসিন্দা শ্রীদেবি কন্যা জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক : বলিউডে পা রাখার পর থেকেই ‘স্বজনপোষণ’ শব্দটি ক্রমাগত তাড়া করে বেড়াচ্ছে জাহ্নবী কাপুরকে। একাধিকবার তিনি অনলাইন দুনিয়ার আক্রোশ সামলেছেন। আর ‘গুঞ্জন স্যাক্সেনা : দ্য কার্গিল গার্ল’ ছবিতে অনবদ্য অভিনয় করে নিন্দুক আর সমালোচকের মুখ বন্ধ করেছেন। শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় জাহ্নবীর। ওই ছবিতে তাকে দেখা গিয়েছিল নরম, হাসিখুশি রাজস্থানি এক তরুণীর চরিত্রে। এবার শ্রীদেবীকন্যা অভিনয় করতে যাচ্ছেন অন্ধকার জগতের এক কুখ্যাত বাসিন্দার ভূমিকায়।

দক্ষিণ ভারতের সুপারহিট ছবি ‘কোলামাভু কোলিলা’র হিন্দি রিমেকটি নির্মাণ করবেন সিদ্ধার্থ সেনগুপ্ত। নাম চূড়ান্ত না হওয়া এ ছবির দৃশ্যধারণ আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে। এটি প্রযোজনা করবেন আনন্দ এল রাই। তিনি জানান, অপরাধ জগৎ নিয়ে নির্মিত ছবিটি এক তরুণীকে কেন্দ্র করে; যে অল্পসময়ে অর্থ উপার্জনের লোভে মাদকচক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। পর্যায়ক্রমে জড়িয়ে পড়ে তার পুরো পরিবার।

এদিকে নির্মাতা বনি কাপুর মেয়ে জাহ্নবীকে নিয়ে ‘বোম্বে গার্ল’ নামের একটি ছবির ঘোষণা দিয়েছিলেন অনেক দিন আগে। শিগগির এর দৃশ্যধারণ শুরু হতে পারে বলে জানা গেছে। ছবির গল্প এক বিদ্রোহী কিশোরীর জীবনের ওপর। পরিচালনা করবেন সঞ্জয় ত্রিপাঠী। এ ছাড়া জাহ্নবীকে নিয়ে বনি কাপুর আরও একটি ছবি নির্মাণের কথা ভেবেছেন। সেটি মালয়ালম ছবি ‘হেলেন’-এর রিমেক।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা