বিনোদন

জামিন পেলেন টোকন ঠাকুর

নিজস্ব প্রতিবেদক : সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় কবি ও নির্মাতা টোকন ঠাকুরের জামিন দিয়েছেন আদালত। সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালত জামিনের এই আদেশ দেন।

সকালে আসামি টোকন ঠাকুরকে আদালতে হাজির করা হয়। এসময় আসামি পক্ষের আইনজীবী তার জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন।

এর আগে রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় টোকন ঠাকুরকে।’

মামলার সুত্রে জানা যায়, টোকন ঠাকুর ২০১৩ সালে শহীদুল জহিরের গল্প ‘কাঁটা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান। ৩৫ লাখ টাকা সরকারি অনুদানের মধ্যে ১৩ লাখ টাকা তথ্য মন্ত্রণালয় থেকে তুলে নিলেও ওই চলচ্চিত্রের কোনো কাজ করেননি।

এ কারণে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষে ২০১৬ সালে টোকন ঠাকুরের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

সেই মামলার পরিপ্রেক্ষিতেই চলতি মাসের ৩ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অবশেষে নিউ মার্কেট এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা