বিনোদন

প্রতিবেশীদের তোপের মুখে নায়লা নাঈম

বিনোদন প্রতিবেদক : সাহসী অভিনেত্রী নায়লা নাঈম। পশুর প্রতি রয়েছে তার অসীম ভালোবাসা। মায়ার টানে রাস্তার অবহেলিত কুকুরদের খাবার বিতরণ ও আহত প্রাণীর চিকিৎসা দিয়ে থাকেন জনপ্রিয় এই অভিনেত্রী। তার এই মানবিক দিকটি যারা তাকে অনুসরণ করেন তারা বেশ ভালোভাবেই জানেন।

এসব কারণে রীতিমতো হয়রানির শিকার হচ্ছেন এই মডেল। ফ্লাটে চার শতাধিক বিড়াল পালন নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ঝগড়ায় জড়িয়ে আছেন আলোচিত-সমালোচিত মডেল জান্নাতুল নাঈম ওরফে নায়লা নাঈম।

ভবনের অন্য বাসিন্দাদের অভিযোগ, নায়লা নাঈম বাণিজ্যিক উদ্দেশে খামার আকারে বিপুল সংখ্যক বিড়াল পালন করে আসছেন। বিড়ালের বিষ্ঠার দুর্গন্ধ, খাবার হিসেবে পচা মাছ, মুরগি নিয়ে উঠানামার সময় স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে তাদের।

২০১৭ সাল থেকে নায়লার এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ভবনের বাসিন্দাদের পক্ষ থেকে তার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, পুলিশ প্রধান, র‌্যাবের মহাপরিচালক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র বরাবর লিখিত অভিযোগ দেন।

এসবের পর নায়লা নাঈম একাধিকবার বিড়াল সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি বলে অভিযোগ প্রতিবেশীদের। তাদের দাবি, নায়লা মিথ্যাবাদী।

বিষয়টি সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হলে গত ১০ অক্টোবর সংবাদ সম্মেলন করেন নায়লা নাঈম। সংবাদ সম্মেলনে তিনি উল্টো ভবনের অন্যান্য বাসিন্দা ও পুলিশের বিরুদ্ধে তাকে হয়রানির অভিযোগ তোলেন।

এ ব্যাপারে পুলিশ নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন বাড্ডা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার। তিনি বলেন, আইজিপি অফিস থেকে আমাদের তদন্তের দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে আমরা চেষ্টা করেছি নায়লা নাঈমের বাসায় যেতে। তবে, তিনি এ ব্যাপারে কোনো সহায়তা করেননি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা