বিনোদন

আবারও বড় পর্দায় ফিরছেন ম্যাডাম রেসি

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মৃদুলা আহমেদ রেসি বর্তমানে স্বামী, সন্তান ও সংসার নিয়েই ব্যস্ত সময় অতিবাহিত করছেন। তবে মাঝে ব্যস্ততার ফাঁকেই একটি লেডি অ্যাকশন ভিত্তিক সিনেমায় অভিনয় করেন এই তারকা। নাম ‘ইয়েস ম্যাডাম’। এটি নির্মাণ করছেন রকিবুল আলম রকিব। তারকা বহুল এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমিন খান, অমিত হাসান, শিপন, কেয়া, রেসি, রেবেকা রউফ প্রমুখ। সিনেমাটির কাজ প্রায় শেষের পথে।

রেসি বলেন, অনেক দিন ধরে পর্দায় নেই। রাস্তা ঘাটে যেখানেই যাই সবার শুধু একটা প্রশ্নই করে কবে আবার আমাকে পর্দায় দেখা যাবে। তাদের উদ্দেশে বলছি আমার অভিনীত ‘ইয়েস ম্যাডাম’ সিনেমাটির কাজ ইতিমধ্যে ৯৭ শতাংশ শেষ হয়েছে। এখন শুধু ডাবিং বাকি। এরপর সিনেমাটি মুক্তি দেয়া হবে। সত্যি কথা- আমি নিজেও অপেক্ষায় আছি নিজেকে আবার বড় পর্দায় দেখার। ক’দিন আগেও নতুন একটা ছবির প্রস্তাব পেয়েছেন বলে জানান রেসি। কিন্তু ব্যস্ততার কারণে প্রস্তাব ফিরিয়ে দেন।

জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, নতুন ব্যবসা শুরু করেছি। সবাই তো জানেন আমার বিউটি সেলুন, জেন্টস সেলুন আছে। এগুলোতে অনেক সময় দিতে হচ্ছে। তাই কোনোভাবেই সময় বের করতে পারছি না। এ ছাড়া সন্তানদের দেখাশোনা করতেও পর্যাপ্ত সময় দিতে হয়। ব্যবসা দাঁড় করানোর পর সিনেমার কাজ আবার পুরোদমে শুরু করার পরিকল্পনা আছে বলে জানান রেসি।

রেসি বলেন, যে সুনামটা আছে সেটা তো নষ্ট করা যাবে না। ভালো গল্প, স্ক্রিপ্টের সিনেমা হলে সামনে কাজ করবো।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা