বিনোদন

ওটিটি প্ল্যাটফর্মে সানিয়ার ক্যারিয়ারের নতুন অধ্যায়

সান নিউজ ডেস্ক

শিগগিরই ওটিটি-র দুনিয়ায় পা রাখতে চলেছেন ভারতের সাবেক জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা।

বিভিন্ন সূত্রের দাবি, সানিয়াকে নতুন রিয়্যালিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাদা’-তে প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে । ‘লক আপ: সাচ ইয়া সাদা’ সঞ্চালনা করবেন বলিউডের খ্যাতনামা পরিচালক ও নৃত্যশিল্পী ফরাহ খান এবং অভিনেতা রিতেশ দেশমুখ।

সানিয়া ও ফারাহর বন্ধুত্ব দীর্ঘদিনের। ব্যক্তিগত জীবনেও তারা অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। সেই কারণেই ফারাহর নতুন শোয়ে সানিয়ার অংশগ্রহণ নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। তবে এখনো পর্যন্ত নির্মাতাদের বা সানিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্মে আরও একটি বড় রিয়্যালিটি শো ‘অ্যালিয়েন্স’ নিয়ে শুরু হয়েছে চর্চা। এই শোয়ের মাধ্যমে প্রথমবার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা কুণাল খেমুকে।

একাংশের মতে, ওটিটি প্ল্যাটফর্মে রিয়্যালিটি শোয়ের বাজারে জনপ্রিয় তারকাদের অংশগ্রহণ দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে। সেই কারণেই সানিয়ার সম্ভাব্য ওটিটি অভিষেক নিয়ে এখন থেকেই বেশ উন্মাদনা তৈরি হয়েছে।

তবে আপাতত সাবেক এই টেনিস তারকার অনুরাগীদের অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য। সত্যিই যদি সানিয়া ‘লক আপ’-এর প্রতিযোগী হন, তাহলে এর মাধ্যমে ক্যারিয়ারের নতুন অধ্যায়ে যাত্রা শুরু হবে সানিয়ার।

সান নিউজ/আরাফাত

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা