বিনোদন

নরসিংদীর ঐতিহ্যে রাঙা ‘ইত্যাদি’

বিনোদন ডেস্ক

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ আবারও স্টুডিওর গণ্ডি পেরিয়ে ছুটে গেছে ইতিহাস আর সংস্কৃতির খোঁজে। এবারের আয়োজন ঘিরে রাখা হয়েছে প্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ নরসিংদী জেলাকে। জেলার রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারের সামনে তৈরি করা হয়েছে মনোরম মঞ্চ, যেখানে ধারণ করা হয়েছে এই বিশেষ পর্বটি।

প্রতিবারের মতো এবারও থাকছে বৈচিত্র্যময় পরিবেশনা। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে দুটি ভিন্নধর্মী গান। এর মধ্যে একটি পরিবেশন করেছেন নরসিংদীর কৃতী সন্তান ইমন চৌধুরী ও তার দল বেঙ্গল সিম্ফনি। লোকগানের সঙ্গে আধুনিক সুরের মিশেলে তৈরি এই গানের কথা লিখেছেন জুয়েল আহমেদ ও কবির বকুল।

অনুষ্ঠানের শুরুতেই থাকছে নরসিংদীর ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরা এক বর্ণিল নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের লেখা এই গানে সুর দিয়েছেন হানিফ সংকেত এবং সংগীত পরিচালনায় রয়েছেন মেহেদী। তানজিনা রুমা ও রাজিবের কণ্ঠে পরিবেশিত এই গানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করেছে আরও প্রাণবন্ত।

দর্শক পর্বেও রাখা হয়েছে নতুনত্ব। নরসিংদীকে কেন্দ্র করে করা প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত দর্শকদের নিয়ে তৈরি করা হয়েছে একটি অভিনব নাট্যাংশ, যেখানে তুলে ধরা হয়েছে জেলার ঐতিহ্যবাহী পণ্য ও সংস্কৃতি।

এছাড়া তথ্যসমৃদ্ধ প্রতিবেদনে থাকছে প্রাচীন প্রত্নস্থান উয়ারী-বটেশ্বরসহ জেলার গুরুত্বপূর্ণ নিদর্শন ও ইতিহাসের নানা দিক। পাশাপাশি নরসিংদীর কীর্তিমান ব্যক্তিত্ব এবং ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়েও রয়েছে বিশেষ উপস্থাপনা।

অনুষ্ঠানের নিয়মিত অংশ হিসেবে কাশেম টিভির প্রতিবেদকের সঙ্গে তার নাতির প্রাণবন্ত সংলাপ এবং সামাজিক অসঙ্গতি নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশও থাকছে এবারের পর্বে। এসব নাটকে অংশ নিয়েছেন দেশের জনপ্রিয় ও প্রতিভাবান অভিনয়শিল্পীরা।

ফাগুন অডিও ভিশনের প্রযোজনায় ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। বহুল প্রতীক্ষিত এই নরসিংদী পর্বটি আগামী ৫ জুন, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা