বিনোদন

আরিয়ানই আমার ভবিষ্যতের আস্থা : শাহরুখ খান

বিনোদন ডেস্ক

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে নিয়ে ভক্তদের আগ্রহ নতুন কিছু নয়। তবে অভিনয়ে নয়, ক্যামেরার পেছনেই কাজ করার পথ বেছে নিয়েছেন এই তারকাপুত্র।

সম্প্রতি তার পরিচালিত প্রথম কাজের ঝলক প্রকাশ্যে এসেছে। সেখানে পরিচালকের ভূমিকায় কাজ করলেও অভিনয়েও দেখা গেছে আরিয়ানকে।

এরপর থেকেই শুরু হয়েছে বাবার সঙ্গে তার চেহারা আর ভঙ্গিতে মিল খোঁজার চর্চা। অনেকের মতে, আরিয়ান যেন একেবারেই ছোট শাহরুখ!
এমন সময়ে শাহরুখের একটি মন্তব্য নিয়ে বেশ আলোচনা। কারণ বলিউড বাদশাহ বলেছিলেন, ভবিষ্যতে তিনি আর সিনেমায় কাজ না করতে পারলে তার ছেলেই হবেন একমাত্র ভরসা।
শাহরুখে বয়স এখন ৬০ ছুঁই ছুঁই। তাই নায়ক মনে করেন, একটা সময়ে আর তার কাছে ছবিতে অভিনয় করার সুযোগ আসবে না; তাই সে সময় আরিয়ানের পরিচালিত ছবিতেই তিনি অভিনয় করবেন।

শাহরুখ বলেছিলেন, ‘ও (আরিয়ান) হলো আমার ভবিষ্যতের আস্থা। যখন বড় পরিচালকেরা আর আমার সঙ্গে কাজ করতে চাইবেন না, তখন আমি নিজেই আমার পরিচালককে নিয়ে চলে আসব।’

গত সপ্তাহেই মুক্তি পেয়েছে আরিয়ানের পরিচালিত প্রথম ওয়েব সিরিজের টিজার। অন্যদিকে, শাহরুখ-কন্যা সুহানা খান মন দিয়েছেন অভিনয়ে। ওটিটি ছবি ‘আর্চিজ’-এ প্রথম তার অভিনয় দেখা গেছে তাকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা