সংগৃহিত ছবি
বিনোদন

ফের নিষিদ্ধ মামুনের সিনেমা

বিনোদন ডেস্ক: প্রদর্শনীর অনুমোদন পেল না অনন্য মামুন নির্মিত ছবি ‘মেকআপ’। প্রদর্শনী অযোগ্য বলে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে আবারও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ছবিটি।

আরও পড়ুন: সুখবর দিলেন দেব

রোববার (২৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

তবে এটিই প্রথম নয় নয়, এর আগেও সেন্সর বোর্ড থেকে নিষিদ্ধ হয়েছিল ছবিটি। সেখানে ছবিটি নিষিদ্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়, সিনেমা ইন্ডাস্ট্রির মানুষদের বাজেভাবে উপস্থাপন করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিনেমাটির প্রযোজক আজমাত রহমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০২৩-এর ১২(১) উপধারা লঙ্ঘন করে আপিল আবেদন করায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটি কর্তৃক এটি নাকচ করা হয়েছে। অর্থাৎ ৩০ দিনের মধ্যে আপিল আবেদনের নিয়ম সংক্রান্ত কারণে এর প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে ‘মেকআপ’ সিনেমাটি সার্টিফিকেটবিহীন চলচ্চিত্র হওয়ায় সারাদেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, সিনেমাটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, চলচ্চিত্র জগতের গল্প নিয়ে নির্মিত সিনেমা মেকআপ। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা